July 25, 2026 6:40 PM

printer

ধর্মতলায় বামেদের মিছিলে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় জানিয়েছেন।

ধর্মতলায় বামেদের মিছিলে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় জানিয়েছেন। ওই হামলার তীব্র নিন্দা করে শ্রী অধিকারী বলেন, বিভিন্ন থানায় মোট সাতটি মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে গুন্ডাদমন আইন ব্যবহার করা হবে বলে তিনি জানান।

বিধানসভায় গতকালের ঘটনার উল্লেখ করে মুখ্যমন্ত্রী, পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন। বার বার প্ররোচনার সত্বেও পুলিশ কোনো ফাঁদে পা দেয়নি বলে শুভেন্দু বাবু জানান। মুখ্যমন্ত্রী বলেন, CJP-র এই কর্মসূচীতে বামেদের কিছু ছাত্র সংগঠন ঢুকে পড়েছিল। এদের মধ্যে কতজন ছাত্র ছিল, তা’ নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।

 এদিকে, সাংবাদিকদের ওপর হামলার নিন্দা করে বিধানসভায় মধ্যাহ্নভোজের বিরতিতে, বিজেপি বিধায়করা কালো ব্যাজ পড়ে মিছিল করেন।  

   রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, ছাত্রদের প্রতিবাদ মিছিলে সাংবাদিক হেনস্থার তীব্র নীন্দা করেছেন। সামাজিকমাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ছাত্রদের ঢাল বানিয়ে অশান্তি সৃষ্টির বাম সংগঠবগুলির এই কার্যকলাপ আগেও দেখা গেছে। প্রতিবাদের নামে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যমকে আঘাত করলে, তা’ আসলে গণতন্ত্রের ওপর আঘাত বলেই মন্তব্য করেন তিনি। বিজেপি রাজ্য সভাপতি বলেন, ছাত্র আন্দোলনের নামে কংগ্রেস ও বামপন্থী দলগুলি, রাজনৈতিক সুবিধা পেতে চাইছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।