August 13, 2026 10:59 AM

views 22

ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, আগামী মাসে দিল্লিতে ভারতের বিপক্ষে তিন ম্যাচের T20 আন্তর্জাতিক সিরিজের  আয়োজন করবে আফগানিস্তান।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, আগামী মাসের ১৩ থেকে ১৭ তারিখ পর্যন্ত দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজের  আয়োজন করবে আফগানিস্তান। এই সিরিজটি আফগানিস্তানের 'ফিউচার ট্যুরস প্রোগ্রাম'-এর অংশ । উ...

August 13, 2026 10:56 AM

views 23

রাষ্ট্রপতি আজ নতুন দিল্লিতে ১১৫ জন শিল্পীকে ২০২৪ ও ২০২৫ সালের সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করবেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে ১১৫ জন শিল্পীকে ২০২৪ ও ২০২৫ সালের সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করবেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং উপস্থিত থাকবেন।

August 13, 2026 10:49 AM

views 9

নাইজেরিয়ার লাগোসে আয়োজিত কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে ভারতীয় ফেন্সিং দল বিভিন্ন সিনিয়র ব্যক্তিগত ইভেন্টে তিনটি সোনা, একটি রুপা ও একটি ব্রোঞ্জ পদক জয় করেছে।

নাইজেরিয়ার লাগোসে আয়োজিত কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে ভারতীয় ফেন্সিং দল বিভিন্ন সিনিয়র ব্যক্তিগত ইভেন্টে তিনটি সোনা, একটি রুপা ও একটি ব্রোঞ্জ পদক জয় করেছে। এর ফলে ভারতীয় দলের মোট পদক সংখ্যা বেড়ে হয়েছে ২৯। এর মধ্যে রয়েছে ৮টি সোনা, ৭টি রুপো ও ১৪টি ব্রোঞ্জ পদক।

August 13, 2026 10:40 AM

views 14

পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কথিত অভিযোগের প্রেক্ষিতে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট, ৪৪৫ জন ফার্মেসি অফিসারের নিয়োগের ওপর স্থগিতাদেশ দিয়েছে। 

পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কথিত অভিযোগের প্রেক্ষিতে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট, ৪৪৫ জন ফার্মেসি অফিসারের নিয়োগের ওপর স্থগিতাদেশ দিয়েছে।   গত ১৯শে জুলাই এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাবা ফরিদ বিশ্ব বিদ্যালয় পরিচালিত এই পরীক্ষায় হাইটেক পেন-ক্যামেরা সহ অন্যান্য সরঞ্জামের মাধ্যমে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার কয়েক...

August 13, 2026 10:00 AM

views 48

বহু সংখ্যক নতুন উপভোক্তাকে যুক্ত করে আগামী ১৭ অগস্ট, পশ্চিমবঙ্গে ‘অন্নপূর্ণা যোজনা’র তৃতীয় পর্যায়ের অর্থ প্রদান শুরু হবে।

বহু সংখ্যক নতুন উপভোক্তাকে যুক্ত করে আগামী ১৭ অগস্ট, পশ্চিমবঙ্গে ‘অন্নপূর্ণা যোজনা’র তৃতীয় পর্যায়ের অর্থ প্রদান শুরু হবে। নবান্নে গতকাল নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায়, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে সঙ্গে নিয়ে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে...

August 12, 2026 10:48 PM

views 27

৮০-তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ আগামী শুক্রবার, ১৪-ই আগস্ট সন্ধ্যা ৭’টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

৮০-তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ আগামী শুক্রবার, ১৪-ই আগস্ট সন্ধ্যা ৭’টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সে কারণে ওই দিন আকাশবাণী কলকাতার সন্ধে ৭.৩৫ মিনিটের জাতীয় সংবাদ রাত ৮-টায় সম্প্রচারিত হবে। সন্ধে ৭ ও ৮-টার FM হেড লাইন্স এবং রাত ৮.১০-এর খেলার খবর বাতিল থাকছে। রাত সাড়ে ৯’টা...

August 12, 2026 10:27 PM

views 15

নেতাজী সুভাষ চন্দ্র বসুকে নিয়ে সমাজ মাধ্যমে যারা অপমানজনক মিথ্যা প্রচার করছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্যে রাজ্য সরকার, প্রশাসনকে নির্দেশ দিয়েছে।

নেতাজী সুভাষ চন্দ্র বসুকে নিয়ে সমাজ মাধ্যমে যারা অপমানজনক মিথ্যা প্রচার করছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্যে রাজ্য সরকার, প্রশাসনকে নির্দেশ দিয়েছে। বিজেপি পরিষদীয় দলের তরফে দীপক বর্মনের নেতৃত্বে উত্তরবঙ্গের একাধিক বিধায়ক আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে এব্যাপ...

August 12, 2026 9:11 PM

views 19

জনসংযোগ বৃদ্ধিতে রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় নেতাজি সুভাষ চন্দ্র বসুর নামাঙ্কিত সেবা কেন্দ্র চালুর জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধায়কদের নির্দেশ দিয়েছেন।

জনসংযোগ বৃদ্ধিতে রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় নেতাজি সুভাষ চন্দ্র বসুর নামাঙ্কিত সেবা কেন্দ্র চালুর জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধায়কদের নির্দেশ দিয়েছেন। বিধানসভায় আজ তিনি বলেন, সাধারণ মানুষের সহায়তার জন্য তৈরি এই সেবা কেন্দ্র পরিচালনার জন্য মাসে ৩০ হাজার টাকা অর্থ সহায়তা দেবে সরকার। তথ্...

August 12, 2026 9:09 PM

views 17

বিধানসভায় আজ কলকাতা ও হাওড়া পুরসভা সংশোধনী বিল পাশ হয়েছে।

বিধানসভায় আজ কলকাতা ও হাওড়া পুরসভা সংশোধনী বিল পাশ হয়েছে। ‘কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আইন ১৯৮০’ সংশোধন করে কলকাতা পুরসভা এলাকার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার সংস্থান রয়েছে এই বিলে।      একদিনের বিশেষ অধিবেশনে এসংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এই বিলের উ...

August 12, 2026 9:07 PM

views 43

তৃণমূল কংগ্রেস সরকারের আমলে জারি হওয়া সমস্ত OBC শংসাপত্র বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।

তৃণমূল কংগ্রেস সরকারের আমলে জারি হওয়া সমস্ত OBC শংসাপত্র বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অনুজ সিং-এর ডিভিশন বেঞ্চ আজ জানান, ওবিসি-এ এবং ওবিসি-বি বিভাজন এখন আর নেই। তাই ২০২৫ সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে ইস্যু করা শংসাপত্রের আর বৈধতা নেই। যাদের কাছে এই শংসাপত্র রয়েছে...