August 12, 2026 9:09 PM

printer

বিধানসভায় আজ কলকাতা ও হাওড়া পুরসভা সংশোধনী বিল পাশ হয়েছে।

বিধানসভায় আজ কলকাতা ও হাওড়া পুরসভা সংশোধনী বিল পাশ হয়েছে।

‘কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আইন ১৯৮০’ সংশোধন করে কলকাতা পুরসভা এলাকার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার সংস্থান রয়েছে এই বিলে।  

   একদিনের বিশেষ অধিবেশনে এসংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এই বিলের উদ্দেশ্য শুধুমাত্র কলকাতা পুরসভার আসন সংখ্যা বৃদ্ধি। ওয়ার্ডের সীমানা নির্ধারণ বা পুনর্বিন্যাসের দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের। তিনি বলেন, কমিশন খসড়া প্রকাশ করবে, দাবি ও আপত্তি জানানোর সুযোগ থাকবে, সর্বদলীয় বৈঠক হবে এবং তার পরেই চূড়ান্ত ওয়ার্ড তালিকা প্রকাশ করা হবে। তাই সরকার নিজের মতো করে ওয়ার্ডের মানচিত্র তৈরি করছে— এমন অভিযোগের কোনও ভিত্তি নেই।

বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, বর্তমানে কলকাতার বহু ওয়ার্ডে জনসংখ্যার মধ্যে ব্যাপক বৈষম্য তৈরি হয়েছে। ফলে সমানভাবে নাগরিক পরিষেবা পৌঁছে দিতে ও প্রশাসনিক ভারসাম্য বজায় রাখতে ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রয়োজন হয়ে পড়েছে। সেই কারণেই কাউন্সিলরের সংখ্যা বাড়ানোর প্রস্তাব আনা হয়েছে।
   বিলের বিরোধিতা না করলেও কিছু প্রক্রিয়াগত বিষয়ে সংশোধনের দাবি তুলেছে বিরোধী শিবির। প্রাক্তন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম দাবি করেন, ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে দাবি ও আপত্তি জানানোর সময়সীমা আরও বাড়ানো উচিত। পাশাপাশি ওয়ার্ড ভিত্তিক জনশুনানির আয়োজন করে নাগরিকদের মতামত নেবারও পরামর্শ দেন তিনি।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।