তৃণমূল কংগ্রেস সরকারের আমলে জারি হওয়া সমস্ত OBC শংসাপত্র বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অনুজ সিং-এর ডিভিশন বেঞ্চ আজ জানান, ওবিসি-এ এবং ওবিসি-বি বিভাজন এখন আর নেই। তাই ২০২৫ সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে ইস্যু করা শংসাপত্রের আর বৈধতা নেই। যাদের কাছে এই শংসাপত্র রয়েছে, তাঁদের এখন থেকে সাধারণ শ্রেণী হিসেবেই বিবেচনা করা হবে।
পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পরই OBC-এ এবং OBC-বি ক্যাটাগরি তুলে দেয়। বলা হয়, অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য একটি’ই সংরক্ষণ রাখা হবে। একইসঙ্গে ৬৬ টি সম্প্রদায়কে OBC হিসাবে গণ্য করে বিজ্ঞপ্তি জারি করা হয়। তৃণমূল আমলে OBC সংরক্ষণ ১৭ শতাংশ করা হলেও, নতুন সরকার তা’ সাত শতাংশে ফিরিয়ে এনেছে।