৮০-তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ আগামী শুক্রবার, ১৪-ই আগস্ট সন্ধ্যা ৭’টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সে কারণে ওই দিন আকাশবাণী কলকাতার সন্ধে ৭.৩৫ মিনিটের জাতীয় সংবাদ রাত ৮-টায় সম্প্রচারিত হবে। সন্ধে ৭ ও ৮-টার FM হেড লাইন্স এবং রাত ৮.১০-এর খেলার খবর বাতিল থাকছে। রাত সাড়ে ৯’টায় রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচার করা হবে।
অন্যদিকে, ১৫-ই আগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লা প্রাকার থেকে সকাল ৭’টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হলে রাজ্যবাসীর উদ্দেশে বেতার ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এজন্য স্বাধীনতা দিবসে সকাল ৭-টা ৩৫ মিনিটের স্হানীয় সংবাদ প্রচারিত হবে সকাল ৯-টা ১৫-র খবরের পর। ওই দিন আকাশবাণী কলকাতার সকাল ৭-টা ২৫ মিনিটের জাতীয় সংবাদ এবং সকাল ৭-টা, ৮-টা ও ৯-টার FM হেডলাইন্স বাতিল করা হয়েছে। ওইদিন ৯-টা ২৫ মিনিটের জেলার চিঠিও সম্প্রচারিত হবে না।
রাত ১০-টার সংবাদও বাতিল করা হয়েছে।