জনসংযোগ বৃদ্ধিতে রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় নেতাজি সুভাষ চন্দ্র বসুর নামাঙ্কিত সেবা কেন্দ্র চালুর জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধায়কদের নির্দেশ দিয়েছেন। বিধানসভায় আজ তিনি বলেন, সাধারণ মানুষের সহায়তার জন্য তৈরি এই সেবা কেন্দ্র পরিচালনার জন্য মাসে ৩০ হাজার টাকা অর্থ সহায়তা দেবে সরকার। তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে পাঠানো ধুতি,পাঞ্জাবি পরিহিত নেতাজীর ছবি প্রতিটি কেন্দ্রে রাখা বাধ্যতামূলক। মুখ্যমন্ত্রী জানান, বিজেপি পরিষদীয় দলের তরফে ইতিমধ্যেই রাজ্যে শতাধিক সেবা কেন্দ্র চালু করা হয়েছে।
এদিকে, রাজ্যের প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা বৃদ্ধির কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। চলতি মাস থেকেই ছয় হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা করে চিকিৎসা ভাতা পাবেন।