May 10, 2026 9:41 PM

views 63

তৃণমূল কংগ্রেসের আমলে তপসিলি শংসাপত্র নিয়ে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন, বাঁকুড়ার রানীবাঁধের বিজেপি বিধায়ক ক্ষুদিরাম টুডু।

তৃণমূল কংগ্রেসের আমলে তপসিলি শংসাপত্র নিয়ে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন, বাঁকুড়ার রানীবাঁধের বিজেপি বিধায়ক ক্ষুদিরাম টুডু। পূর্ব বর্ধমানে জাহের থানে আজ সকালে তাঁকে সম্বর্ধনা দেওয়া হয়। রাজ্যে নবগঠিত বিজেপি সরকারের মন্ত্রী ক্ষুদিরাম টুডু সাংবাদিকদের বলেন, রাজ্যে যে সব ভুয়ো তফসিলি উপজাতি শংসাপত্...

May 10, 2026 9:40 PM

views 83

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনের তদন্তে আরও কিছু তথ্য পেয়েছে বিশেষ তদন্তকারী দল – সিট।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনের তদন্তে আরও কিছু তথ্য পেয়েছে বিশেষ তদন্তকারী দল - সিট। খুনে ব্যবহৃত গাড়িটি ঝাড়খন্ড থেকে আনা হয়েছিল বলে প্রথামিকভাবে মনে করছেন তদন্তকারীরা। বালি টোলপ্লাজায় অনলাইনে টাকা পাঠানো হয়েছিল। সেই ইউপিআই তথ্যকে সূত্র করেই অভিযুক্তদের খোঁজ চলছে। তা...

May 10, 2026 9:38 PM

views 93

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করবেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করবেন। নবান্নর ১৪ তলায় ক্যাবিনেট রুমে হবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। এদিনই তিনি পাঁচ মন্ত্রীর দপ্তর বন্টন করবেন। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে নবান্নে গার্ড অব অনার দেওয়া হবে। প্রথম মন্ত্রিসভার বৈঠকে বিজেপির নির্বাচনী প্রত...

May 10, 2026 9:35 PM

views 57

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে পি এম মিত্র টেক্সটাইল পার্কের উদ্বোধন ক’রে বলেছেন, এই প্রকল্পের ফলে রাজ্যজুড়ে বহু যুবকের কর্মসংস্থান হবে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে পি এম মিত্র টেক্সটাইল পার্কের উদ্বোধন ক’রে বলেছেন, এই প্রকল্পের ফলে রাজ্যজুড়ে বহু যুবকের কর্মসংস্থান হবে। তিনি আজ বিকেলে প্রায় ৯ হাজার ৪০০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এর পাশাপাশি, হায়দ্রাবাদ-পানাজি অর্থ...

May 10, 2026 9:33 PM

views 62

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সম্ভাব্য বন্যা এবং তাপপ্রবাহ জনিত পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা বৈঠক করেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সম্ভাব্য বন্যা এবং তাপপ্রবাহ জনিত পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। যে কোনও রকম প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণহানি এড়াতে এবং সম্পত্তির ন্যূনতম ক্ষতি নিশ্চিত করার লক্ষ্যে নতুনদিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করার সময় শ্রী শাহ, কেন্দ্...

May 10, 2026 9:32 PM

views 48

অর্থ তছরূপ মামলায় গুরুগ্রামের বিশেষ পি এম এল এ আদালত, পাঞ্জাবের শিল্পমন্ত্রী সঞ্জীব অরোরাকে সাত দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে

অর্থ তছরূপ মামলায় গুরুগ্রামের বিশেষ পি এম এল এ আদালত, পাঞ্জাবের শিল্পমন্ত্রী সঞ্জীব অরোরাকে সাত দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। পণ্য পরিষেবা কর আদান-প্রদানের ক্ষেত্রে ১০০ কোটি টাকারও বেশি আর্থিক জালিয়াতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এনফোর্সমেন্ট নির্দেশালয় ,ই ডি গতকাল তাকে চন্ডিগড় থেকে গ্রেফত...

May 10, 2026 9:31 PM

views 143

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং টিভিকের প্রধান সি যোশেফ বিজয়, শপথ গ্রহণের পর আজ মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং টিভিকের প্রধান সি যোশেফ বিজয়, শপথ গ্রহণের পর আজ মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি মুখ্যমন্ত্রীর কার্যালয় ফোর্ট সেন্ট জর্জে পৌঁছে,ফাইলে স্বাক্ষর করে দায়িত্বভার গ্রহণের কথা ঘোষণা করেন।চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আজ সকালে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর,মুখ...

May 10, 2026 9:30 PM

views 93

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ তাঁর মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ তাঁর মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। বিজেপির ছ’জন নেতা মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এছাড়া, দুজন প্রতিমন্ত্রীকে স্বাধীন দায়িত্ব দেওয়া হয়েছে। লখনউয়ের 'জন ভবন'-এ আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল তাঁদের পদ ও মন্ত্রগুপ্তির শপথবাক্য পাঠ করান। ...

May 10, 2026 9:26 PM

views 38

নৌবাহিনীর মুম্বাইয়ের সদর দপ্তরে,ওয়েস্টার্ন ন্যাভাল কম্যান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ পদে, ভাইস এডমিরাল সঞ্জয় বাৎসায়নকে নিযুক্ত করা হয়েছে।

নৌবাহিনীর মুম্বাইয়ের সদর দপ্তরে,ওয়েস্টার্ন ন্যাভাল কম্যান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ পদে, ভাইস এডমিরাল সঞ্জয় বাৎসায়নকে নিযুক্ত করা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদের দায়িত্বভার নিতে চলেছেন তিনি । আরব সাগরে ভারতের পশ্চিমাঞ্চলের সমুদ্র পথ এবং গুরুত্বপূর্ণ ...

May 10, 2026 9:24 PM

views 69

বাংলাদেশের একটি হাইকোর্ট আইনজীবী হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিনের আবেদন আজ খারিজ করে দিয়েছে।

বাংলাদেশের একটি হাইকোর্ট আইনজীবী হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিনের আবেদন আজ খারিজ করে দিয়েছে। আরও চারজনের জামিনের আবেদনের শুনানি হবে আগামীকাল। ২০২৪-এ চিন্ময় কৃষ্ণ পুলিশ হেফাজতে থাকাকালীন চট্টোগ্রাম আদালত চত্বরে হিংসাত্মক ঘটনায় আইনজীবী সইফুল ইসলাম আলিফের মৃত্...