May 10, 2026 9:31 PM

printer

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং টিভিকের প্রধান সি যোশেফ বিজয়, শপথ গ্রহণের পর আজ মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং টিভিকের প্রধান সি যোশেফ বিজয়, শপথ গ্রহণের পর আজ মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি মুখ্যমন্ত্রীর কার্যালয় ফোর্ট সেন্ট জর্জে পৌঁছে,ফাইলে স্বাক্ষর করে দায়িত্বভার গ্রহণের কথা ঘোষণা করেন।চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আজ সকালে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর,মুখ্যমন্ত্রী সি যোশেফ বিজয়,এক ভাষণে,রাজ্যের মানুষের উদ্দেশ্যে তাঁর সরকারের উপর ভরসা রাখার আবেদন জানান। তিনি বলেন,রাজ্যের সর্বস্তরের মানুষের স্বার্থে স্বচ্ছ ও মসৃণভাবে কাজ করবে।

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম ফাইলে তিনি সব পরিবারের জন্য বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুত সরবরাহ, মহিলাদের সুরক্ষায় এবং মাদক পাচার বন্ধ করতে বিশেষ ইউনিট গঠনের কথা ঘোষণা করেন। আগামীকাল বিধানসভায় নব নির্বাচিত বিধায়করা শপথ নেবেন। সোলাভানন্দা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক কারুপ্পাইয়া প্রোটেম স্পিকারের দায়িত্ব পালন করবেন। নতুন সরকারকে আগামী বুধবারের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী টিভি কে প্রধান সি জোসেফ বিজয়কে সমাজ মাধ্যমে এক পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, তামিলনাড়ুর জনগণের উন্নয়নে কেন্দ্রীয় সরকার সব রকম ভাবে নতুন সরকারকে সহায়তা করবে।

শ্রীলংকার রাষ্ট্রপতি অনুরাকুমারা দেশনায়েকে ,টিভিকে প্রধান সি জোসেফ বিজয়কে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর অভিনন্দন জানান। সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন শ্রীলংকা এবং তামিলনাড়ু ইতিহাস সংস্কৃতি এবং মানুষের সম্পর্কের মাধ্যমে বহু প্রজন্ম ধরে সম্পর্কযুক্ত। ভারত ও শ্রীলংকার মধ্যে সুদৃঢ় অংশীদারিত্বের উল্লেখ করে তিনি আর্থিক প্রতিশ্রুতি এবং সুযোগের ক্ষেত্রে পরস্পরের মধ্যেকার নিবিড় সম্পর্কের কথা তুলে ধরেন।