May 10, 2026 9:32 PM

printer

অর্থ তছরূপ মামলায় গুরুগ্রামের বিশেষ পি এম এল এ আদালত, পাঞ্জাবের শিল্পমন্ত্রী সঞ্জীব অরোরাকে সাত দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে

অর্থ তছরূপ মামলায় গুরুগ্রামের বিশেষ পি এম এল এ আদালতপাঞ্জাবের শিল্পমন্ত্রী সঞ্জীব অরোরাকে সাত দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। পণ্য পরিষেবা কর আদান-প্রদানের ক্ষেত্রে ১০০ কোটি টাকারও বেশি আর্থিক জালিয়াতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এনফোর্সমেন্ট নির্দেশালয় ,ই ডি গতকাল তাকে চন্ডিগড় থেকে গ্রেফতার করে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইডি আজ আদালতে আর্জি জানায়।পাঞ্জাবের এই মন্ত্রীর বাড়ি এবং তার সহযোগীদের বিভিন্ন দপ্তর সহ চারটি জায়গায় এই ঘটনার তদন্তে ইডির আধিকারিকরা তল্লাশি চালান। এ মাসের ৫ তারিখে দায়ের হওয়া  অভিযোগের ভিত্তিতে ই ডি এই তদন্ত শুরু করে।