May 10, 2026 9:35 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে পি এম মিত্র টেক্সটাইল পার্কের উদ্বোধন ক’রে বলেছেন, এই প্রকল্পের ফলে রাজ্যজুড়ে বহু যুবকের কর্মসংস্থান হবে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে পি এম মিত্র টেক্সটাইল পার্কের উদ্বোধন ক’রে বলেছেন, এই প্রকল্পের ফলে রাজ্যজুড়ে বহু যুবকের কর্মসংস্থান হবে। তিনি আজ বিকেলে প্রায় ৯ হাজার ৪০০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন।

এর পাশাপাশি, হায়দ্রাবাদ-পানাজি অর্থনৈতিক করিডরের অন্তর্গত জাতীয় মহাসড়ক-১৬৭-এর গুডেবেল্লুর থেকে মাহবুবনগর পর্যন্ত অংশটি চার লেনে উন্নীত করার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শ্রী মোদী। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ১ শো ৭৫ কোটি টাকারও বেশি। ভারতের স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামোর ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে, শ্রী মোদী হায়দ্রাবাদে মাল্টি-সুপার স্পেশালিটি সমৃদ্ধ অলাভজনক প্রতিষ্ঠান ‘সিন্ধু হাসপাতাল’ জাতির উদ্দেশে উৎসর্গ করেন।

এর আগে, প্রধানমন্ত্রী কর্ণাটকের বেঙ্গালুরুতে ‘আর্ট অফ লিভিং’-এর ৪৫তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি ‘আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টার’-এ নবনির্মিত ‘ধ্যান মন্দির’-এরও উদ্বোধন করেন। দলীয় কর্মীদের এক জনসভায় প্রধানমন্ত্রী এমন একটি সরকারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন, যা সক্রিয়ভাবে কাজ করে, দ্রুততার সঙ্গে সুশাসন নিশ্চিত করে, সব সমস্যার সমাধান প্রদান করে এবং দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যায়।

প্রধানমন্ত্রী আগামীকাল, গুজরাটে সোমনাথ মন্দির পুনঃপ্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত মহোৎসবে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী একাধিক শুভ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।