May 10, 2026 9:33 PM

printer

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সম্ভাব্য বন্যা এবং তাপপ্রবাহ জনিত পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা বৈঠক করেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সম্ভাব্য বন্যা এবং তাপপ্রবাহ জনিত পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। যে কোনও রকম প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণহানি এড়াতে এবং সম্পত্তির ন্যূনতম ক্ষতি নিশ্চিত করার লক্ষ্যে নতুনদিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করার সময় শ্রী শাহ, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার এসংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি পূর্বাভাস দেওয়ার পদ্ধতি, বিপর্যয় মোকাবিলায় কর্মী মোতায়েন এবং সংস্থাগুলির মধ্যে সমন্বয় ব্যবস্থা পর্যালোচনা করেন। সারা দেশে বন্যা প্রতিরোধে নেওয়া দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনা, নদী ব্যবস্থাপনা এবং আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতির দিকটিও খতিয়ে দেখেন তিনি। এর পাশাপাশি, পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী মজুত এবং চিকিৎসা সহায়তা বিষয়েও বৈঠকে আলোচনার হয়েছে।