নৌবাহিনীর মুম্বাইয়ের সদর দপ্তরে,ওয়েস্টার্ন ন্যাভাল কম্যান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ পদে, ভাইস এডমিরাল সঞ্জয় বাৎসায়নকে নিযুক্ত করা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদের দায়িত্বভার নিতে চলেছেন তিনি । আরব সাগরে ভারতের পশ্চিমাঞ্চলের সমুদ্র পথ এবং গুরুত্বপূর্ণ খাড়িগুলির নিরাপত্তার ক্ষেত্রে এই পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে তিনি নৌসেনার ভাইস চিফ পদে আসীন ছিলেন।
News On AIR | May 10, 2026 9:26 PM
নৌবাহিনীর মুম্বাইয়ের সদর দপ্তরে,ওয়েস্টার্ন ন্যাভাল কম্যান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ পদে, ভাইস এডমিরাল সঞ্জয় বাৎসায়নকে নিযুক্ত করা হয়েছে।