অঞ্চলিক সংবাদ

January 18, 2026 9:23 PM

views 40

দিল্লি পুলিশের সাইবার তদন্তকারী দল একটি আন্তঃরাজ্য বিনিয়োগ জালিয়াতি চক্রের আটজনকে গ্রেপ্তার করেছে।

দিল্লি পুলিশের সাইবার তদন্তকারী দল একটি আন্তঃরাজ্য বিনিয়োগ জালিয়াতি চক্রের আটজনকে গ্রেপ্তার করেছে। দিল্লির অতিরিক্ত পুলিশ কমিশনার অভিমন্যু পোসওয়ালের বলেন, চক্রটি হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করে তাদের ভুয়ো প্রকল্পে বিনিয়োগ করতে প্রলুব্ধ করত। তিনি আরও জানান, কম্বোডিয়া থেকে এই চ...

January 18, 2026 9:29 AM

views 72

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমের নওগাঁও জেলার কালিয়াবোরে কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর প্রকল্পের জন্য ভূমি পূজনে অংশ নেবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমের নওগাঁও জেলার কালিয়াবোরে কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর প্রকল্পের জন্য ভূমি পূজনে অংশ নেবেন। ৮৬ কিলোমিটার দীর্ঘ কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর প্রকল্পটি একটি পরিবেশ সচেতন  জাতীয় উচ্চ সড়ক প্রকল্প। এই প্রকল্পের ৩৬ কিলোমিটার কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে যাবে। এর ফলে আঞ্...

January 18, 2026 8:25 AM

views 58

মেরামতি ও রক্ষনাবেক্ষনের জন্য আজ ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত বিদ্যাসাগর সেতু পুরোপুরি বন্ধ থাকছে।

মেরামতি ও রক্ষনাবেক্ষনের জন্য আজ ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত বিদ্যাসাগর সেতু পুরোপুরি বন্ধ থাকছে। হুগলী রিভার ব্রিজ কমিশনার – HRBC সেতুর কেবল এবং বিয়ারিং এর রক্ষনাবেক্ষনের কাজের জন্য এই সেতু দিয়ে সমস্ত রকমের যান চলাচল বন্ধ রাখছে বলে প্রশাসন জানিয়েছে।

January 18, 2026 10:05 AM

views 172

প্রধানমন্ত্রী আজ পশ্চিমবঙ্গ ও আসামে ৫ টি অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা করবেন।

প্রধানমন্ত্রী আজ পশ্চিমবঙ্গ ও আসামে ৫ টি অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা করবেন। সিঙ্গুরে প্রায় ৮৩০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি তিনটে  তিনি। এর মধ্যে হুগলী থেকে হাওড়া-আনন্দ বিহার টর্মিনাল, শিয়ালদহ-বেনারস ও সাঁতরাগাছি-তাম্বারাম ট্রেনের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। ...

January 17, 2026 10:19 PM

views 76

জম্মু-কাশ্মীরের, কাঠুয়া জেলার বিলাওয়ার তহসিলে নিরাপত্তা বাহিনী তিনটি জঙ্গি আস্তানা ধ্বংস করে দিয়েছে।

জম্মু-কাশ্মীরের, কাঠুয়া জেলার বিলাওয়ার তহসিলে নিরাপত্তা বাহিনী তিনটি জঙ্গি আস্তানা ধ্বংস করে দিয়েছে। কামাড় নাল্লা, কলাবন এবং ধনু পারোল জঙ্গলে দেশবিরোধী গতিবিধি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, নিরাপত্তা বাহিনীর যৌথ দল তল্লাশি শুরু করে। গত বুধ এবং বৃহস্পতি দুদিনে তিনটি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ...

January 17, 2026 6:02 PM

views 58

রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারকে নির্মম বলে অভিহিত করে তাদের অবিলম্বে বাংলা থেকে যাওয়া উচিত বলে প্রধানমন্ত্রী তথা বরিষ্ঠ বিজেপি নেতা নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন।

রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারকে নির্মম বলে অভিহিত করে তাদের অবিলম্বে বাংলা থেকে যাওয়া উচিত বলে প্রধানমন্ত্রী তথা বরিষ্ঠ বিজেপি নেতা নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। আজ বেশ কয়েকটি ট্রেনের যাত্রার সূচনা এবং  তিন হাজার কোটি টাকারও বেশি নতুন প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী আজ মালদায় এক জনসভায় ভাষণ দিচ্ছি...

January 17, 2026 4:48 PM

views 69

পশ্চিমবঙ্গে এসআইআর-এ সাত নম্বর ফর্ম নিয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপির অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, একটি নির্দিষ্ট কেন্দ্রের নথিভুক্ত ভোটার যত খুশী এই ফর্ম জমা দিতে পারেন।

পশ্চিমবঙ্গে এসআইআর-এ সাত নম্বর ফর্ম নিয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপির অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, একটি নির্দিষ্ট কেন্দ্রের নথিভুক্ত ভোটার যত খুশী এই ফর্ম জমা দিতে পারেন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, একজনের জমা দেওয়া ফর্মের সীমা সংখ্যা কোথাও নির্দিষ্ট কার নেই। তবে এর স...

January 17, 2026 4:44 PM

views 41

সারা রাজ্যেই রয়েছে শীতের আমেজ।

সারা রাজ্যেই রয়েছে শীতের আমেজ। আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ১৯ তারিখ থেকে দিনের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডঃ সৌরিশ বন্দোপাধ্যায় জানিয়েছেন। আজ দক্ষিণবঙ্গে সব থেকে কম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বাঁকুড়া ও কল্যাণীতে ৯.৫...

January 17, 2026 4:43 PM

views 81

পশ্চিমবঙ্গ সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মালদা টাউন স্টেশন থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার – হাওড়া-গুয়াহাটি   (কামাখ্যা) ট্রেনের যাত্রার সূচনা করেন

পশ্চিমবঙ্গ সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মালদা টাউন স্টেশন থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার - হাওড়া-গুয়াহাটি   (কামাখ্যা) ট্রেনের যাত্রার সূচনা করেন। একইসঙ্গে ভার্চুয়ালি গুয়াহাটি-হাওড়া বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। হাওড়া - কামাখ্যা রুটে চলাচলকারী ১৬ কোচের এই ট্রেন...

January 17, 2026 4:29 PM

views 41

গুজরাতের খোরাজে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে একটি নতুন গাড়ি নির্মাণ কারখানা তৈরি করবে মারুতি সুজুকি

গুজরাতের খোরাজে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে একটি নতুন গাড়ি নির্মাণ কারখানা তৈরি করবে মারুতি সুজুকি। গাড়ি সংস্থাটির কর্তৃপক্ষের সঙ্গে আজ গান্ধীনগরে গুজরাত সরকারের চুক্তি সাক্ষরিত হয়েছে। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ও উপ মুখ্যমন্ত্রী হর্ষ সাংভি। প্রায় এক হাজার ৭৫০ একর জমির উ...