July 14, 2026 11:59 AM

printer

ঝাড়খণ্ডে নিষিদ্ধ মাওবাদী সংগঠনের কমান্ডার রবীন্দ্র গঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশ

ঝাড়খণ্ডের লাতেহার জেলার চান্দওয়া এলাকা থেকে নিষিদ্ধ মাওবাদী সংগঠনের কমান্ডার রবীন্দ্র গঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর মাথার দাম ছিল ২০ লক্ষ টাকা। এর মধ্যে ঝাড়খণ্ড পুলিশ ১৫ লক্ষ এবং এনআইএ ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল।

পুলিশ জানিয়েছে, ২০১৯ সালে ২২ নভেম্বর চান্দওয়ায় পুলিশের ওপর মাওবাদী হামলার মূল অভিযুক্ত ছিলেন রবীন্দ্র গঞ্জু। ওই হামলায় চার পুলিশকর্মীর মৃত্যু হয়েছিল।