ওড়িশার পুরীতে জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী সুভদ্রার পবিত্র নব যৌবন উৎসব হবে আজ শ্রী জগন্নাথ মন্দিরে। পক্ষকাল ব্যাপী “আনাসারা” বা অদর্শনের পরে জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী সুভদ্রা আজ আবার দর্শন দেবেন।
স্নান পূর্ণিমার পর, এই তিন দেব দেবী অসুস্থ হয়ে পড়েন বলে ধর্মীয় বিশ্বাস। তারপর নতুন রূপে তাঁরা আবার আজ দর্শন দেবেন। নব যৌবন উৎসবে জগন্নাথ দেবকে রাজ বেশে সাজিয়ে অভিষেক করা হবে। বিশেষ ভোগ ও নিবেদন করা হবে। নব রূপে সজ্জিত জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী সুভদ্রাকে দেখতে , পুরীতে আজ লক্ষ লক্ষ পুন্যারথির সমাগম হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে নব যৌবন উৎসব উপলক্ষে মন্দির কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও পুলিশ , কঠোর নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করেছে।
উল্লেখ্য, পুরীতে বিশ্বখ্যাত ঐতিহ্যবাহী রথ যাত্রা উৎসব শুরু হবে বৃহস্পতিবার – ১৬ই জুলাই। ওইদিন , জগন্নাথ মন্দির থেকে শ্রী গুণ্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের মাসির বাড়ি পর্যন্ত রথযাত্রা চ উপলক্ষে গোটা পুরীতে এখন সাজো সাজো রব।