অঞ্চলিক সংবাদ

January 22, 2026 8:58 AM

views 99

নেতাজির জন্মদিন এবং সরস্বতী পুজো উপলক্ষ্যে আগামীকাল কলকাতা মেট্রোর ব্লু লাইন ও ইয়েলো লাইনে স্পেশাল পরিষেবা দেওয়া হবে।

নেতাজির জন্মদিন এবং সরস্বতী পুজো উপলক্ষ্যে আগামীকাল ( 23.01.26) কলকাতা মেট্রোর ব্লু লাইন ও ইয়েলো লাইনে স্পেশাল পরিষেবা দেওয়া হবে। ব্লু লাইনে ওই দিন ২৭২ এর পরিবর্তে ১১৮ টি আপ ও ১১৮ টি ডাউন সহ মোট ২৩৬ টি এবং নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপে দুটি পরিষেবা দেওয়া হবে। শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণে...

January 22, 2026 8:53 AM

views 125

স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশিত হয়েছে।

স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশিত হয়েছে। মেধাতালিকায় প্যানেল এবং ওয়েটিং লিস্ট মিলিয়ে মোট ১৮ হাজার ২২৭ জন প্রার্থীর নাম রয়েছে। ১২ হাজার ৪৪৫ টি শূন্যপদের জন্য শিক্ষক নিয়োগ হবে। গত বছর ১৪’ই সেপ্টেম্বর অনুষ্ঠিত এই পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জনের ...

January 21, 2026 10:55 PM

views 68

রাজ্য পুলিশের মহানির্দেশক নিয়োগ নিয়ে প্রস্তাব পাঠানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইবুনাল CAT।

রাজ্য পুলিশের মহানির্দেশক নিয়োগ নিয়ে প্রস্তাব পাঠানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইবুনাল CAT। ২৩শে জানুয়ারির মধ্যে ডিজি  পদে নিয়োগের জন্য  ইউপিএসসি-র কাছে প্রস্তাব পাঠাতে হবে। তার প্রেক্ষিতে ২৮ তারিখ ইউপিএসসি-র কমিটি প্যানেল প্রস্তুত করবে। ২৯ তারিখ...

January 21, 2026 10:52 PM

views 84

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার পদ্ধতিগত সরলীকরণ ও সময়সীমা বাড়ানোর দাবি নিয়ে রাজ্যের বিডিও – দের সংগঠন নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার পদ্ধতিগত সরলীকরণ ও সময়সীমা বাড়ানোর দাবি নিয়ে রাজ্যের বিডিও - দের সংগঠন নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। মুখ্য নির্বাচন আধিকারিককে পাঠানো এক স্মারকলিপিতে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, এসআইআর চলাকালীন বহু যুগ্ম...

January 21, 2026 10:49 PM

views 101

ন্যুনতম ১৫ হাজার টাকা ভাতা সহ আট দফা দাবিতে রাজ্যের আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার বাধে। আশাকর্মীদের আন্দোলনের পরেও সরকার তাদের নির্দিষ্ট হারে মাসিক ভাতা দেওয়ার দাবি মেনে নেয়নি বলে আশা কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদক ইস্মোতারা খাতুন জানিয়েছেন।

ন্যুনতম ১৫ হাজার টাকা ভাতা সহ আট দফা দাবিতে রাজ্যের আশাকর্মীদের  স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার বাধে। রণক্ষেত্রের চেহারা নেয় স্বাস্থ্য ভবন এবং ধর্মতলা চত্বর। জেলায় জেলায় পুলিশের বিরুদ্ধে আশাকর্মীদের মিছিল আটকানো ও ট্রেনে উঠতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। স্বাস্থ্য ভবনের সাম...

January 20, 2026 11:28 AM

views 68

মহারাষ্ট্র সরকার বিশ্ব অর্থনৈতিক ফোরামের শীর্ষ সম্মেলনের প্রথম দিনে রেকর্ড সাড়ে ১৪ লক্ষ কোটি টাকা বিনিয়োগের জন্য সমঝোতা স্বারকপত্রে স্বাক্ষর করেছে।

মহারাষ্ট্র সরকার বিশ্ব অর্থনৈতিক ফোরামের শীর্ষ সম্মেলনের প্রথম দিনে রেকর্ড সাড়ে ১৪ লক্ষ কোটি টাকা বিনিয়োগের জন্য সমঝোতা স্বারকপত্রে স্বাক্ষর করেছে। এই পরিমাণ ২০২৫ সালের ডাভস্ সম্মেলনে রাজ্যে সংগৃহীত মোট  বিনিয়োগের প্রায় সমান। যে ১৯-টি মৌ-স্বাক্ষরিত হয়েছে, তার উদ্দেশ্য হলো, বিভিন্ন ক্ষেত্রে ১৫ লক্ষ ...

January 19, 2026 9:49 PM

views 40

ডাকঘরগুলিকে গ্রাহককেন্দ্রিক ও আধুনিক প্রযুক্তিনির্ভর পরিষেবা কেন্দ্রে পরিণত করতে ভারতীয় ডাক বিভাগ নেক্সট জেনারেশন পোস্ট অফিস প্রকল্প চালু করেছে।

ডাকঘরগুলিকে গ্রাহককেন্দ্রিক ও আধুনিক প্রযুক্তিনির্ভর পরিষেবা কেন্দ্রে পরিণত করতে ভারতীয় ডাক বিভাগ নেক্সট জেনারেশন পোস্ট অফিস প্রকল্প চালু করেছে। প্রকল্পের অধীনে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে আজ এই নেক্সট জেন পোস্ট অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সার্কেলের চীফ পোস্টমাস্টার জেনারেল অশোক কুম...

January 19, 2026 7:43 PM

views 78

দ্বাদশ শিশু চলচ্চিত্র উৎসব শুরু হবে এ মাসের ২৩ তারিখে।

দ্বাদশ শিশু চলচ্চিত্র উৎসব শুরু হবে এ মাসের ২৩ তারিখে। আয়োজক শিশু কিশোর একাডেমী ও রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তর। নন্দন ১,২,৩, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ সহ আটটি প্রেক্ষাগৃহে ৩২ টি দেশের ১৮০টি চলচ্চিত্র এবার প্রদর্শিত হবে। উদ্বোধনী ছবি সত্যজিৎ রায় পরিচালিত সোনার কেল্লা। শতবার্ষিকী সম্মাননা জানানো হবে সল...

January 19, 2026 5:13 PM

views 168

রাজ্যে চলতি এস আই আর প্রক্রিয়ায় তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেনসির কারণে নির্বাচন কমিশন যাদের নোটিশ পাঠিয়েছে, তাদের নাম প্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

রাজ্যে চলতি এস আই আর প্রক্রিয়ায় তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেনসির কারণে নির্বাচন কমিশন যাদের নোটিশ পাঠিয়েছে, তাদের নাম প্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্যে সমস্ত পঞ্চায়েত ও ব্লক অফিসে ওই তালিকা প্রকাশ করতে হবে। আজ সর্বোচ্চ আদালত এক নির্দেশে কমিশনকে বলেছে, তথ্যগত অসংগতি থাকলে তার শুনা...

January 19, 2026 3:41 PM

views 41

জলপাইগুড়ি জেলার চালসার মহাবাড়ি সংলগ্ন মূর্তি নদীর ধারে পিকনিকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বন দপ্তর।

জলপাইগুড়ি জেলার চালসার মহাবাড়ি সংলগ্ন মূর্তি নদীর ধারে পিকনিকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বন দপ্তর। চালসা জঙ্গলের রেঞ্জ অফিসার সাম্য রায় বলেন, চালসার কাছে মহাবাড়ি ও পানঝোড়া এলাকায় প্রবাহিত মূর্তি নদীর তীরবর্তী অঞ্চলটি হাতি চলাচলের গুরুত্বপূর্ণ করিডর। হাতির উপস্থিতি প্রায়ই লক্ষ্য করা যায়। মানুষ ও হাত...