May 13, 2026 9:52 PM

printer

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে SSC ২০১৬-র প্যানেলে অযোগ্য চিহ্নিত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন ফেরানোর ব্যাপারে সক্রিয় রাজ্য সরকার।

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে SSC ২০১৬-র প্যানেলে অযোগ্য চিহ্নিত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন ফেরানোর ব্যাপারে সক্রিয় রাজ্য সরকার। স্কুল শিক্ষা দপ্তর সব  জেলাশাসককে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার  নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, নিয়োগে দুর্নীতির কারণে সুপ্রিম কোর্ট গত বছর ৩ রা এপ্রিল SSC এর প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষা কর্মীর চাকরি বাতিল করে দেয়। অযোগ্য চিহ্নিত শিক্ষক ও শিক্ষা কর্মীদের বেতন ফেরাতে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। ‌সেই নির্দেশ কার্যকর  না হওয়ার অভিযোগে আদালত অবমাননার মামলাও হয়। এবার সরকার বদলের সঙ্গে সঙ্গেই স্কুল শিক্ষা দপ্তর এব্যাপারে কড়া পদক্ষেপ করেছে। বেতন ফেরানোর নির্দেশ কার্যকর করে জেলা শাসকদের, স্কুল শিক্ষা দপ্তরকে রিপোর্ট দিতে হবে ।