May 13, 2026 9:55 PM

printer

চিংড়িঘাটা মেট্রো প্রকল্পে বকেয়া থাকা কাজ আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে। 

চিংড়িঘাটা মেট্রো প্রকল্পে বকেয়া থাকা কাজ আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে। অরেঞ্জ লাইনের এই কাজের জন্য ১৫ ই মে থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বাইপাসের কিছু অংশে দু দফায় একশো কুড়ি ঘন্টা যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। আগামী শুক্রবার রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত পশ্চিম দিকের একটি লেন এবং ২২ তারিখ রাত ৮টা থেকে ২৫ তারিখ সকাল ৮টা পর্যন্ত পূর্ব দিকের লেনে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে।

উল্লেখ্য, নিউ গড়িয়া থেকে কলকাতা বিমান বন্দর পর্যন্ত মেট্রো লাইনের সম্প্রসারণের জন্য চিংড়িঘাটা মোড়ে আংশিক যান নিয়ন্ত্রণে মেট্রো কর্তৃপক্ষ অনুমতি চাইলেও পূর্বতন সরকার তা না দেওয়ায় দীর্ঘদিন এই কাজ থমকে ছিল। এই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের হয়।