সুপ্রিম কোর্টে আজ ফের আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে গেছে। এই মামলায় সওয়াল করার জন্য কেন্দ্রের সলিসিটার জেনারেল তুষার মেহতা সময় চাওয়ায় শুনানি মুলতবি হয়ে যায়। দুই বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা ও এন ভি আঞ্জারিয়ার বেঞ্চে আগামী ২২ শে মে মামলার শুনানি হবে।
এর আগে গত এপ্রিল মাসে এই মামলার শুনানীতে শীর্ষ আদালত জানায়, রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আই প্যাকের কর্নধার প্রতীক জৈনের অফিস ও বাড়িতে ইডির তদন্ত চলাকালীন, পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে বাধা দিয়েছিলেন তা অনভিপ্রেত এবং গণতন্ত্রের জন্য অশনি সংকেত।
উল্লেখ্য, কয়লা পাচার মামলার তদন্তে গত ৮ই জানুয়ারি ইডির তল্লাশি চালাকালীন মমতা ব্যানার্জি পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হন। তাঁর বিরুদ্ধে তদন্তে বাধাদান এবং নথি কেড়ে নেওয়ার অভিযোগে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় ইডি।