ভারতীয় আবহাওয়া দপ্তর আজ বিহার ও ওড়িশার বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। এই দুই রাজ্যে আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টি চলতে পারে। পাশাপাশি উত্তর-পূর্ব ভারত, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও সিকিমের কয়েকটি এলাকাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এছাড়া, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, সিকিম, কর্ণাটক ও ওড়িশার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়াসহ ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আইএমডি।