August 3, 2026 10:03 PM

views 39

বজ্রপাতের ঘটনায় আজ পশ্চিমবঙ্গে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে

বজ্রপাতের ঘটনায় আজ পশ্চিমবঙ্গে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।      বাঁকুড়ার বড়জোড়া এবং রায়পুরে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।   জানা গেছে, দেউচা গ্রামের বাসিন্দা ৫২ বছরের তপন বড়ু ঝড়বৃষ্টি চলাকালীন জমির কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেইসময় তিনি বজ্রাহত হন।  অন্যদিকে, রায়পুরে সুস্বাস্থ্য কেন্দ্রের কর্মী মণ...

August 3, 2026 2:55 PM

views 41

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দিনের সফরে আজ অপরানহে  ওড়িশায়  পৌঁছচ্ছেন । 

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দিনের সফরে আজ অপরানহে  ওড়িশায়  পৌঁছচ্ছেন । সফরকালে তিনি কটক, ভুবনেশ্বর, ব্রহ্মপুর এবং গঞ্জাম জেলার তপ্তপানিতে আয়োজিত বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। আজ কটকে জগদগুরু কৃপালু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। আগামীকাল তিনি দক্ষিণ ওড়...

August 3, 2026 1:11 PM

views 38

ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় পরিসংখ্যান কার্যালয়-NSO-র প্রধানদের দুই দিনব্যাপী বৈঠক আজ উত্তরপ্রদেশের লক্ষ্ণৌতে শুরু হবে।

ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় পরিসংখ্যান কার্যালয়-NSO-র প্রধানদের দুই দিনব্যাপী বৈঠক আজ উত্তরপ্রদেশের লক্ষ্ণৌতে শুরু হবে। ভারতের সভাপতিত্বে এই বৈঠকের মূল ভাবনা, স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য নির্মাণ। ব্রাজিল, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দো...

August 3, 2026 1:09 PM

views 28

শক্তিশালী অর্থনৈতিক সূচক,  শিল্প স্থাপনে উন্নতি এবং রপ্তানি ক্ষেত্রের পুনরুদ্ধারের ফলে চলতি অর্থবছরের প্রথম ত্রৈ মাসিকে ভারতের অর্থনীতি প্রায় ৭ শতাংশ হারে বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

শক্তিশালী অর্থনৈতিক সূচক,  শিল্প স্থাপনে উন্নতি এবং রপ্তানি ক্ষেত্রের পুনরুদ্ধারের ফলে চলতি অর্থবছরের প্রথম ত্রৈ মাসিকে ভারতের অর্থনীতি প্রায় ৭ শতাংশ হারে বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগে১র পূর্বাভাসের চেয়ে এই হার বেশি। শনিবার প্রকাশিত এসবিআই রিসার্চের মনিটারি পলিসি কমিটি -MPC বিষয়ক প্রাক-ব...

August 3, 2026 1:04 PM

views 26

কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ড. মনসুখ মান্ডভিয়া বলেছেন, মাদক-মুক্ত ভারতের স্বপ্ন কেবল জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং যুবসমাজের নেতৃত্বের মাধ্যমেই বাস্তবায়ন করা সম্ভব।

কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ড. মনসুখ মান্ডভিয়া বলেছেন, মাদক-মুক্ত ভারতের স্বপ্ন কেবল জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং যুবসমাজের নেতৃত্বের মাধ্যমেই বাস্তবায়ন করা সম্ভব। ফরিদাবাদের অমৃতা হাসপাতালে বিকশিত ভারত সংকল্প অভিযানের নেশা মুক্ত যুব জাতীয়  অভিযানের সূচনার পর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ...

August 3, 2026 1:01 PM

views 50

বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্লাসগোয় ২০২৬-এর কমনওয়েলথ গেমসের সমাপ্তি হয়েছে।

বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্লাসগোয় ২০২৬-এর কমনওয়েলথ গেমসের সমাপ্তি হয়েছে। ভারত ১৩-টি সোনা, ১৭-টি রূপো এবং ৯-টি ব্রোঞ্জ সহ মোট ৩৯-টি পদক নিয়ে চতুর্থ স্থানে শেষ করেছে। সমাপ্তি অনুষ্ঠানে আহমেদাবাদ আনুষ্ঠানিকভাবে কমনওয়েলথ গেমসের পতাকা এবং ‘হোস্ট ব্যাটন’ গ্রহণ করে। এই প্রতীকী হস্তান্তরের মধ্য দিয়ে ২...

August 3, 2026 12:51 PM

views 36

দিল্লিতে গতকাল পর্যন্ত ৮৮ লক্ষ ৬ হাজারের বেশি enumeration form ডিজিটাইজ করা হয়েছে।

দিল্লিতে গতকাল পর্যন্ত ৮৮ লক্ষ ৬ হাজারের বেশি enumeration form ডিজিটাইজ করা হয়েছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় সূত্রে জানা গেছে, দিল্লিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের অংশ হিসেবে প্রায় ১ কোটি ৪৫ লক্ষ ফর্ম বিতরণ করা হয়েছে। বর্তমানে দিল্লিতে বাড়ি বাড়ি গিয়ে SIR ফর্ম বিতরণের...

August 3, 2026 12:46 PM

views 34

পাঞ্জাব বিধানসভার ৭ দিনের বাদল অধিবেশনের আজ সূচনা হচ্ছে।

পাঞ্জাব বিধানসভার ৭ দিনের বাদল অধিবেশনের আজ সূচনা হচ্ছে। বিজেপি, কংগ্রেস এবং শিরোমনি অকালির মতো বিরোধী দলগুলি ধর্মীয় স্থানের অমর্যাদা প্রতিরোধী আইনে সংশোধন, রাজ্যের ক্রমাগত বেড়ে চলা ঋণের বোঝা সহ নানা বিষয় এবারের অধিবেশনে তুলতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে সরকারি সাহায্যপ্রাপ্ত নয় এমন শিক্ষা প্রতিষ্...

August 3, 2026 12:44 PM

views 104

বিহার, গুজরাট ও মধ্যপ্রদেশের তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনার কাজ শুরু হয়েছে।

বিহার, গুজরাট ও মধ্যপ্রদেশের তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনার কাজ শুরু হয়েছে। গত মাসের ৩০ তারিখে বিহারের বাকিপুর, গুজরাটের মঞ্জলপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়া কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।  সকাল ৮টায় গণনার কাজ শুরু হয়েছে। প্রথমে পোস্টাল ব্যালট গণনার কাজ শুরু হয়েছে  এরপর ই ভি এম গণনা...

August 3, 2026 12:42 PM

views 24

মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে আজ ভগবান মহাকালেশ্বরের প্রথম শ্রাবণ শোভাযাত্রা বের করা হবে। 

মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে আজ ভগবান মহাকালেশ্বরের প্রথম শ্রাবণ শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রায় ভগবান মহাকালকে 'চন্দ্র মৌলেশ্বর' রূপে সজ্জিত করে একটি ঐতিহ্যবাহী পালকিতে করে নিয়ে যাওয়া হবে। বিকাল ৪টায় শোভাযাত্রা শুরুর আগে মহাকালেশ্বর মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রাটি গুদরি চক, বক্...