August 3, 2026 12:42 PM

printer

মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে আজ ভগবান মহাকালেশ্বরের প্রথম শ্রাবণ শোভাযাত্রা বের করা হবে। 

মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে আজ ভগবান মহাকালেশ্বরের প্রথম শ্রাবণ শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রায় ভগবান মহাকালকে চন্দ্র মৌলেশ্বর‘ রূপে সজ্জিত করে একটি ঐতিহ্যবাহী পালকিতে করে নিয়ে যাওয়া হবে

বিকাল ৪টায় শোভাযাত্রা শুরুর আগে মহাকালেশ্বর মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রাটি গুদরি চকবক্সী বাজার এবং কাহারবাড়ি হয়ে রামঘাটে পৌঁছনোর পর, শিপ্রা নদীর পবিত্র জল দিয়ে ভগবান মহাকালের অভিষেক ও আরতি করা হবে। সন্ধ্যায় শোভাযাত্রা পুনরায় মন্দিরে ফিরে আসবে।

ভক্তদের সুবিধার জন্য মন্দির প্রশাসন বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। শোভাযাত্রা বিভিন্ন স্থানীয় জনজাতি সাংস্কৃতিক দল অংশ নেবে ভক্তদের সুরক্ষা নিশ্চিত করতে চিকিৎসকদের দল এবং ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স পরিষেবা মোতায়েন করা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।