দিল্লিতে গতকাল পর্যন্ত ৮৮ লক্ষ ৬ হাজারের বেশি enumeration form ডিজিটাইজ করা হয়েছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় সূত্রে জানা গেছে, দিল্লিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের অংশ হিসেবে প্রায় ১ কোটি ৪৫ লক্ষ ফর্ম বিতরণ করা হয়েছে।
বর্তমানে দিল্লিতে বাড়ি বাড়ি গিয়ে SIR ফর্ম বিতরণের কাজ চলছে। এই কর্মসূচির অঙ্গ হিসাবে ১৩ হাজারের বেশি বুথ লেভেল আধিকারিক চলতি মাসের ৮ তারিখ পর্যন্ত সব বাড়িতে যাবেন।
যে কোনো দাবি জানানোর প্রক্রিয়া চলতি মাসের ১৭ তারিখ থেকে শুরু হয়ে আগামী ১৬-ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৯-শে অক্টোবর। ভোটাররা চাইলে www.voters.eci.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনেও enumeration form পূরণ করতে পারবেন।