August 3, 2026 12:46 PM

printer

পাঞ্জাব বিধানসভার ৭ দিনের বাদল অধিবেশনের আজ সূচনা হচ্ছে।

পাঞ্জাব বিধানসভার ৭ দিনের বাদল অধিবেশনের আজ সূচনা হচ্ছে। বিজেপি, কংগ্রেস এবং শিরোমনি অকালির মতো বিরোধী দলগুলি ধর্মীয় স্থানের অমর্যাদা প্রতিরোধী আইনে সংশোধন, রাজ্যের ক্রমাগত বেড়ে চলা ঋণের বোঝা সহ নানা বিষয় এবারের অধিবেশনে তুলতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে সরকারি সাহায্যপ্রাপ্ত নয় এমন শিক্ষা প্রতিষ্ঠানে ফিজ্‌ নিয়ন্ত্রণ সংশোধন বিল রাজ্য সরকার পেশ করতে পারে বলে জানা গেছে