August 3, 2026 2:55 PM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দিনের সফরে আজ অপরানহে  ওড়িশায়  পৌঁছচ্ছেন । 

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দিনের সফরে আজ অপরানহে  ওড়িশায়  পৌঁছচ্ছেন । সফরকালে তিনি কটক, ভুবনেশ্বর, ব্রহ্মপুর এবং গঞ্জাম জেলার তপ্তপানিতে আয়োজিত বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। আজ কটকে জগদগুরু কৃপালু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।

আগামীকাল তিনি দক্ষিণ ওড়িশায় সরকারি কর্মসূচিতে যোগ দেওয়ার আগে তপ্তপানির কাছে মা কান্ধুনী দেবী মন্দিরে পূজা দেবেন।

ভুবনেশ্বর ও কটকে প্রায় ৪০ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে; পাশাপাশি রাষ্ট্রপতির কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে যান চলাচল নিয়ন্ত্রণ, নজরদারি ও অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।