May 30, 2026 12:38 PM

printer

হজ যাত্রায় সমন্বয় ও যোগাযোগের ক্ষেত্রে অসামান্য দক্ষতার স্বীকৃতিস্বরূপ ভারতীয় হজ মিশন সৌদি আরবের মর্যাদাপূর্ণ লাব্বাইতুম পুরস্কার_Labbaytum Awards লাভ করেছে।

হজ যাত্রায় সমন্বয় ও যোগাযোগের ক্ষেত্রে অসামান্য দক্ষতার স্বীকৃতিস্বরূপ ভারতীয় হজ মিশন সৌদি আরবের মর্যাদাপূর্ণ লাব্বাইতুম পুরস্কার_Labbaytum Awards লাভ করেছে। সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রক থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়েছে বলে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ জানিয়েছেন।  সমাজ মাধ্যমের এক পোস্টে শ্রী রিজিজু ২০২৬ সালের হজের মূল পর্ব সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকভারতের হজ কমিটি এবং সৌদি আরবে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ও জেদ্দায় নিযুক্ত কনসাল জেনারেলকে কৃতজ্ঞতা জানান। তাদের নেতৃত্ব ও ভারতীয় হজ মিশনের মধ্যে সমন্বয়েরই প্রতিফলন এই পুরস্কার বলেও জানান তিনি। তীর্থযাত্রীদের জন্য চমৎকার ব্যবস্থাপনা ও অব্যাহত সহায়তার জন্য মন্ত্রী সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শ্রী রিজিজু।