মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল তাঁর মন্ত্রিসভার সম্প্রসারন করবেন। সকাল ১১টায় লোকভবনে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন।
এবার একসঙ্গে ৩৩ থেকে ৩৫ জন নতুন মন্ত্রী শপথ নিতে পারেন।
উল্লেখ্য, গত ৯ই মে মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও পাঁচজন মন্ত্রী শপথ নিয়েছিলেন। তাঁরা হলেন, অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। বাকি গুরুত্বপূর্ণ দফতরগুলির অধিকাংশই ছিল মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে।