রেল মন্ত্রকের সিদ্ধান্ত অনুসারে পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্কর আগামীকাল থেকে নিজের দায়িত্বের পাশাপাশি মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজারের পদের দায়িত্বও সামলাবেন। মিলিন্দ দেওস্কর ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিসের একজন আধিকারিক এবং তিনি মূলত ইন্ডিয়ান রেলওয়ে স্টোর্স সার্ভিসের (১৯৮৭ ব্যাচ) সদস্য ছিলেন। তিনি ভারতীয় রেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাহী ও ব্যবস্থাপনা পদে দায়িত্ব পালন করেছেন। মিলিন্দ দেওস্কর তাঁর অসামান্য কৃতিত্বের জন্য ২০০৩ সালে রেলমন্ত্রীর কাছ থেকে জাতীয় স্তরের রেল পুরস্কার লাভ করেন।
News On AIR | May 31, 2026 7:11 PM
রেল মন্ত্রকের সিদ্ধান্ত অনুসারে পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্কর আগামীকাল থেকে নিজের দায়িত্বের পাশাপাশি মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজারের পদের দায়িত্বও সামলাবেন।