May 31, 2026 6:43 PM

printer

ভারত ও বাংলাদেশের মধ্যে খোলা সীমান্ত দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি।

ভারত ও বাংলাদেশের মধ্যে খোলা সীমান্ত দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি। উত্তর-পূর্বাঞ্চলকে দেশের বাকি অংশের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী চিকেনস নেক করিডোরকে আরও সুরক্ষিত করার ওপরেও জোর দিয়েছেন তিনি। শিলিগুড়িতে আজ রাজ্যপাল বলেন পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তের প্রায় ৩০০ কিলোমিটার এলাকা এখনও বেড়াহীন অবস্থায় রয়েছে। এই অংশে মুর্শিদাবাদ, মালদা এবং নদিয়ার মতো স্পর্শকাতর জেলাগুলি রয়েছে।  সংশ্লিষ্ট অঞ্চলে কেন্দ্রের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হলেও  এবং হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও পূর্ববর্তী রাজ্য সরকার সীমান্ত রক্ষী বাহিনী BSFএর কাছে জমি হস্তান্তরে দেরী করেছে বলেও তাঁর অভিযোগ ।   

‘চিকেনস নেক করিডোর’-এর প্রসঙ্গে তিনি বলেন ওই অঞ্চল এবং বিহারের সংলগ্ন জেলাগুলিতেও জনসংখ্যার বিন্যাসে যে পরিবর্তন এসেছে তা নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগজনক। এই করিডোরে কোনো রকমের বিশৃঙ্খলা দেখা দিলে তা উত্তর-পূর্বাঞ্চল এবং দেশের বাকি অংশের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে ব্যাহত করতে পারে। তবে যে কোন পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকার ওই অঞ্চলে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে বলেও জানান রাজ্যপাল ।   

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।