May 31, 2026 6:46 PM

printer

কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আগামীকাল মধ্যপ্রদেশের রাইসেন জেলা থেকে ‘ক্ষেত বাঁচাও অভিযান’-এর সূচনা করবেন। 

কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আগামীকাল মধ্যপ্রদেশের রাইসেন জেলা থেকে ‘ক্ষেত বাঁচাও অভিযান’-এর সূচনা করবেন। ১ মাসব্যাপী এই অভিযান ৩০শে জুন পর্যন্ত চলবে। যার মূল লক্ষ্য হল সারের সুষম ও যথাযথ ব্যবহার, আবহাওয়ার কারণে সৃষ্ট বিভিন্ন চ্যালেঞ্জের প্রেক্ষিতে কৃষকদের সময়োপযোগী পরামর্শ দেওয়া, পঞ্চায়েত স্তরে সক্রিয় অংশগ্রহণ এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুফল সরাসরি গ্রামস্তরে পৌঁছে দেওয়া।     

অভিযান শুরুর প্রাক্কালে, শ্রী চৌহান দেশের প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেন । এই অভিযানে তাঁদের অংশগ্রহণের আহ্বান জানান তিনি। মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী এবং অন্যান্য জনপ্রতিনিধিদেরও এই উদ্যোগে সামিল হওয়ার আবেদন জানান। এছাড়াও তিনি ‘কৃষি বিজ্ঞান কেন্দ্র’ , ICAR-এর বিভিন্ন প্রতিষ্ঠান, কৃষি বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ঊর্ধ্বতন কৃষি আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।