ইডেনে আগামীকাল এবারের আইপিএলে লিগ পর্যায়ে তাদের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করে কেকেআর পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে আছে। সমসংখ্যক ম্যাচ খেলে ১২ পয়েন্ট সংগ্রহ করে দিল্লি অষ্টম স্থানে রয়েছে। প্লে অফে যেতে হলে আগামীকালের ম্যাচ কেকেআরকে জিততে হবে। পাশাপাশি আগামীকালের দুপুরে হতে চলা রাজস্থান রয়্যালস ও মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের ফলাফলের উপরও কেকেআরের প্লে অফে যাওয়ার বিষয়টি নির্ভর করছে। চোটের কারণে শেষ ম্যাচে এবারের আইপিএলে তাদের সবোর্চ্চ রান সংগ্রাহক অংক্রীশ রঘু বংশীকে ছাড়াই নামছে কে কে আর। কেকেআর প্লে অফে পৌঁছলেও রঘুবংশী খেলতে পারবেন না। আজ সাংবাদিক বৈঠকে কেকেআর কোচ অভিষেক নায়ার বলেন, শেষ ম্যাচে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে দল। অন্য ম্যাচের ফলাফল নিয়ে তারা ভাবছেন না। পায়ে চোট থাকা সত্ত্বেও লেগ স্পিনার বরুণ চক্রবর্তীর ভূমিকার ভুয়সী প্রশংসা করেন নায়ার।
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অপর ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস এর এর মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর সাড়ে তিনটেয়। মুম্বই ১৩ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে, রাজস্থান