ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি মধ্যপ্রদেশ ওড়িশা তেলেঙ্গানা উত্তর প্রদেশ ও বিদর্ভে আজ পর্যন্ত রাতের আবহাওয়া উষ্ণ থাকার লাল সতর্কতা জারি করেছে। হরিয়ানা, চন্ডিগড় দিল্লী পাঞ্জাব উত্তর প্রদেশ ও রাজস্থানের আগামী দু-তিন দিন তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও তা অতি প্রবল তাপপ্রবাহে পরিণত হতে পারে। আজ পর্যন্ত একই রকম পরিস্থিতি বজায় থাকবে চন্ডিগড়, উপকূলীয় অন্ধপ্রদেশ হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, লাদাখ, ঝাড়খন্ড ও উত্তরাখন্ডে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, কোঙ্কন, গোয়া, সৌরাষ্ট্র,কচ্ছ, তামিলনাড়ু,, পুদুচেরি ও কাড়াক্কালে আগামী দুদিন গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে।
News On AIR | May 26, 2026 1:46 PM
আইএমডি মধ্যপ্রদেশ ওড়িশা তেলেঙ্গানা উত্তর প্রদেশ ও বিদর্ভে আবহাওয়া উষ্ণ থাকার লাল সতর্কতা জারি করেছে