May 23, 2026 9:45 PM

printer

সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন এআইএফএফ দেশের ফুটবল প্রশাসনে পরিকাঠামোগত সংস্কারের পথে বড় পদক্ষেপ নিয়েছে ।

সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন এআইএফএফ দেশের ফুটবল প্রশাসনে পরিকাঠামোগত সংস্কারের পথে বড় পদক্ষেপ নিয়েছে । আজ কলকাতায় অনুষ্ঠিত ফেডারেশনের বিশেষ সাধারণ সভায় ২ হাজার ২৫ সালের জাতীয় ক্রীড়ানীতি বা ন্যাশনাল স্পোর্টস গভর্ন্যান্স অ্যাক্ট এনএসজিএ সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে ।বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয় ক্রীড়া নীতির বিষয়ে একটি খসড়া সংবিধান তৈরি করা হবে। সেই সংবিধান পাঠানো হবে সদস্যদের কাছে। সংবিধান খতিয়ে দেখে পরামর্শ দেওয়ার জন্য তাঁদের ১৫ দিন সময় দেওয়া হবে।

এদিনের সভায়  মাস্টার রাইটস এগ্রিমেন্ট এমআরএ নিয়েও আলোচনা হয়। এই চুক্তির জন্য ইতিমধ্যেই দু’টি সংস্থার তরফে প্রস্তাব জমা পড়েছে । ভবিষ্যতে প্রস্তাবগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করার এবং বিড প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কার্যকরী কমিটিকে পূর্ণ ক্ষমতা দেওয়া  হয়েছে।

 সভায়  এআইএফএফের ১৯ জন কার্যকরী কমিটির সদস্য এবং ৩২টি রাজ্যসংস্থার  প্রতিনিধি ছাড়া  আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।