অনুকূল বায়ু প্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও বৃষ্টি হতে পারে। বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় আজ ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির কমলা সর্তকতা রয়েছে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আদ্র ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। যদিও তাপমাত্রা ২ থেকে তিন ডিগ্রি কমার সম্ভাবনা।
আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ২ দশমিক দুই ডিগ্রি বেশি। আগামী দুদিন ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের রাজ্য ও সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের দিকে যেতে নিষেধ করা হয়েছে।
এদিকে, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা এবং কোচবিহার জেলায় আজ দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।
নদীয়ায় সকাল থেকেই ঝোড়া হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে।