ব্যাডমিন্টনে, দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের পি ভি সিন্ধু এবং পুরুষদের ডাবলসে সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রাক কোয়ার্টার ফাইনালে উঠেছেন।
মহিলাদের সিঙ্গলসে সিন্ধু, ইন্দোনেশিয়ার পুত্রি কুসুমা ওয়ারড্ডানি-কে ২১-১৭, ২১-১৮ গেমে পরাজিত করেন। আগামীকাল শেষ ষোলোয় তাঁর প্রতিপক্ষ জাপানের রিকো গুঞ্জি।
পুরুষদের ডাবলসে সাত্ত্বিক ও চিরাগ, আমেরিকার প্রেসলে স্মি এবং চেন ঝি ই জুটিকে ২৬-২৮, ২১-১৫, ২১-১৩ ফলে হারিয়েছেন। আগামীকাল প্রি-কোয়ার্টার ফাইনালে তাঁরা মুখোমুখি হবেন তাইওয়ানের লি ঝে হুই ও ইয়াং পো হান জুটির।
এদিকে, ভারতের লক্ষ্য সেন, কিদাম্বি শ্রীকান্ত, এইচ এস প্রাণয় এবং মালবিকা বানসোদ আজ তাদের অভিযান শুরু করবেন। এছাড়াও, মহিলা ডাবলস জুটি শ্বেতা পাণ্ডা ও ঋতুপর্ণা পাণ্ডা এবং মিক্সড ডাবলসে তানিশা কাস্ত্রো ও ধ্রুভ কাপিলা আজ তাঁদের প্রথম ম্যাচ খেলবেন।