May 25, 2026 5:50 PM

printer

কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খট্টর আজ বলেন , জ্বালানি সাশ্রয়ের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় স্বার্থেই জনগণকে আহ্বান জানিয়েছেন।

কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খট্টর আজ বলেন , জ্বালানি সাশ্রয়ের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় স্বার্থেই জনগণকে আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন যে, তেল ও সোনার মতো আমদানিকৃত পণ্যের ব্যবহার কমিয়ে আনা হলে তা দেশের অর্থনীতি এবং বৈদেশিক মুদ্রার ভাণ্ডারকে শক্তিশালী করবে। হরিয়ানার জিন্দ জেলার বিবিপুর গ্রামে  সুনীল জগলানের পরিবারের সঙ্গে দেখা করার পর, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় শ্রী খট্টর জানান, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে তিনি তাঁর সরকারি কনভয়ে থাকা গাড়ির সংখ্যাও কমিয়ে দিয়েছেন।

বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদার প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত ২১ মে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা রেকর্ড করা হয়েছিল ২৭১ গিগাওয়াট, যার প্রায় পুরোটাই মেটানো সম্ভব হয়। কেন্দ্রীয় মন্ত্রী সুনীল জগলানের বিভিন্ন সামাজিক উদ্যোগেরও প্রশংসা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সামাজিক সচেতনতা ও সংস্কারের লক্ষ্যে পরিচালিত ‘সেলফি উইথ ডটার’ এবং ‘গলি বন্ধ ঘর অভিযান’-এর মতো প্রচার কর্মসূচিগুলো।