অঞ্চলিক সংবাদ

January 15, 2025 9:28 PM

views 46

রাজ্যপাল আজ পূর্ব বর্ধমানের আউশগ্রামে ‘আমার গ্রাম’ কর্মসূচীতে অংশ নিয়েছেন।

রাজ্যপাল সি ভি আনন্দ বোস আজ পূর্ব বর্ধমানের আউশগ্রামে ‘আমার গ্রাম’ কর্মসূচীতে অংশ নেন। আদিবাসী অধ্যুষিত শোকাডাঙা গ্রামে গিয়ে সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলেন তিনি। ঘুরে দেখেন তাঁদের তৈরী হস্তশিল্প সামগ্রীও।  রাজ্যপাল বলেন, প্রধানমন্ত্রী আদিবাসীদের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্যপাল হিসেবে মানুষের কল...

January 15, 2025 2:06 PM

views 25

 আবগারী নীতি কেলেঙ্কারী মামলায় টাকা নয়ছয়-এ জড়িত থাকার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রক, দিল্লীর প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বিরুদ্ধে ‘অর্থ পাচার প্রতিরোধ আইন’- PMLA-এর আওতায় তদন্ত শুরু করার জন্য ED-কে অনুমতি দিয়েছে।

 আবগারী নীতি কেলেঙ্কারী মামলায় টাকা নয়ছয়-এ জড়িত থাকার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রক, দিল্লীর প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বিরুদ্ধে ‘অর্থ পাচার প্রতিরোধ আইন’- PMLA-এর আওতায় তদন্ত শুরু করার জন্য ED-কে অনুমতি দিয়েছে। এমাসের গোড়ার দিকে এই দুই আপ নেতার ...

January 15, 2025 1:53 PM

views 38

মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রসূতি মৃত্যুর জেরে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইনের পর তাদের তৈরি আরো ১৪ টি ওষুধকে নিষিদ্ধ ঘোষণা করেছে।

মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রসূতি মৃত্যুর জেরে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইনের পর তাদের তৈরি আরো ১৪ টি ওষুধকে নিষিদ্ধ ঘোষণা করেছে। স্বাস্থ্য দপ্তর থেকে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের যেসব সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল, জেলা, ব্লক এবং মহকুমা হাসপাতালে ...

January 15, 2025 1:50 PM

views 31

আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য  আগামী ৩০ জানুয়ারি অ্যাডমিট কার্ড দেওয়া হবে।

আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য  আগামী ৩০ জানুয়ারি অ্যাডমিট কার্ড দেওয়া হবে। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, জেলায় জেলায় ক্যাম্প অফিস করে স্কুল কর্তৃপক্ষকে এই অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে। ঐদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। কার্ডে, কোনও ভুল পাওয়া গেলে স্কুলগুলিকে ৬ই ফেব্রুয়ারির মধ্...

January 14, 2025 7:44 PM

views 49

আদর্শ আচরণবিধি লঙ্ঘনের দায়ে দিল্লী পুলিশ , আম আদমী পার্টির নেত্রী এবং দিল্লীর মুখ্যমন্ত্রী আতিশীর বিরুদ্ধে FIR দায়ের করেছে।

আদর্শ আচরণবিধি লঙ্ঘনের দায়ে দিল্লী পুলিশ , আম আদমী পার্টির নেত্রী এবং দিল্লীর মুখ্যমন্ত্রী আতিশীর বিরুদ্ধে FIR  দায়ের করেছে। কালকাজি এলাকায় গতকাল  দলের একটি রোড শো চলার সময় তিনি সরকারী গাড়ী ব্যবহার করেছেন বলে তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। উল্লেখ্য, দিল্লীর আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি কালকা...

January 14, 2025 7:38 PM

views 27

প্রয়াগরাজের মহাকুম্ভে  ত্রিবেণী সঙ্গমে আজ যথাযথ ধর্মীয় মর্যাদা ও উদ্দীপনায় ৩ কোটি ৫০ লক্ষেরও বেশি ভক্ত ও তীর্থযাত্রী মকর সংক্রান্তি অমৃত স্নান করেছেন।

প্রয়াগরাজের মহাকুম্ভে  ত্রিবেণী সঙ্গমে আজ যথাযথ ধর্মীয় মর্যাদা ও উদ্দীপনায় ৩ কোটি ৫০ লক্ষেরও বেশি ভক্ত ও তীর্থযাত্রী মকর সংক্রান্তি অমৃত স্নান করেছেন। লক্ষ লক্ষ ভক্ত ও সাধুরা অমৃত স্নানে অংশ নিচ্ছেন। মকর সংক্রান্তি উপলক্ষে বিভিন্ন আখড়ার মহামণ্ডলেশ্বররা আজ  অমৃত স্নান করেন।         পুজো অর্চনা চলছে...

January 14, 2025 12:15 PM

views 37

মকরসংক্রান্তির মাহেন্দ্রক্ষণে গঙ্গাসাগরে চলছে পুন্যস্নান

মকরসংক্রান্তির মাহেন্দ্রক্ষণে গঙ্গাসাগরে চলছে পুন্যস্নান। শীত উপেক্ষা করে সাধুসন্তদের পাশাপাশি দেশ তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত পুন্যার্থীরা ডুব দিচ্ছেন সাগরে। অমৃত স্নানের পর ভক্তরা কপিল মুণির আশ্রমে পুজো দিচ্ছেন। মেলাকে ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।      এদিকে, পৌষ সংক্রান্তি উ...

January 13, 2025 2:41 PM

views 31

২০১৭ সালে পণ্য পরিষেবা কর জিএসটি চালু হওয়ার পর থেকে  প্রথম তিনটি অর্থবর্ষে  বকেয়া কর এবং জরিমানা সংক্রান্ত মামলার নিষ্পত্তিতে রাজ্য সরকার বিশেষ প্রকল্প হাতে নিচ্ছে।

২০১৭ সালে পণ্য পরিষেবা কর জিএসটি চালু হওয়ার পর থেকে  প্রথম তিনটি অর্থবর্ষে  বকেয়া কর এবং জরিমানা সংক্রান্ত মামলার নিষ্পত্তিতে রাজ্য সরকার বিশেষ প্রকল্প হাতে নিচ্ছে। ওই বকেয়া করের উপর যে সুদ এবং পেনাল্টি ধার্য করা হয়েছে, তা শর্তসাপেক্ষে মকুব করা হবে বলে রাজ্যের অর্থ দফতর সিদ্ধান্ত নিয়েছে। তবে এই প্রক...

January 13, 2025 2:35 PM

views 54

  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্য কাশ্মীরের গান্দেরবাল জেলায় আজ সোনমার্গ টানেলের উদ্বোধন করেছেন এবং জাতির প্রতি উৎসর্গ করেছেন।

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্য কাশ্মীরের গান্দেরবাল জেলায় আজ সোনমার্গ টানেলের উদ্বোধন করেছেন এবং জাতির প্রতি উৎসর্গ করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, ডক্টর জিতেন্দ্র সিং, জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী অমর আব্দুল্লা সহ বহু বিশিষ্ট ব্যক্তি আজকের অনুষ্ঠানে উপস্হিত ছিলেন।...

January 13, 2025 12:44 PM

views 43

মেট্রো রেল আগামীকাল থেকে  দমদম ও কবি সুভাষ স্টেশনের মধ্যে পরীক্ষামূলক ভাবে সকাল ও সন্ধ্যায়  ৭’টি আপ ও ৭’টি ডাউন সহ মোট ১৪ টি অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

মেট্রো রেল আগামীকাল থেকে  দমদম ও কবি সুভাষ স্টেশনের মধ্যে পরীক্ষামূলক ভাবে সকাল ও সন্ধ্যায়  ৭’টি আপ ও ৭’টি ডাউন সহ মোট ১৪ টি অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সকাল ৯ টা থেকে ১১ টা এবং বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত এই ট্রেনগুলি চালানো হবে। ওই সময়ের মধ্যে দমদম থেকে কবি সুভাষ এবং কবি স...