বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে, গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা,আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে ১২ টায়।
এই ম্যাচের পরাজিত দল, তৃতীয় স্থানাধিকারী নির্ণায়ক ম্যাচ শনিবার, ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। ম্যাচের জয়ী দল রবিবার ফাইনালে স্পেনের বিরুদ্ধে খেলবে।
উল্লেখ্য, স্পেন ইতোমধ্যেই ফাইনালে উঠেছে। প্রথম সেমিফাইনালে গতরাতে স্পেন ২-০ গোলে ফ্রান্সকে হারিয়ে দেয়।
স্পেনের হয়ে ২২ মিনিটে পেনাল্টি থেকে মিকেল ওয়ার্জাবাল ও ৫৮ মিনিটে পেদ্রো পোরো গোল করেন। ২০১০ এ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম ফাইনালে উঠলো তারা।