July 15, 2026 3:43 PM

printer

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, আইনপ্রণেতারা অর্থবহ বিতর্ক ও গঠনমূলক আলোচনার মাধ্যমেই স্বীকৃতি লাভ করেন, সংসদে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে নয়।

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, আইনপ্রণেতারা অর্থবহ বিতর্ক ও গঠনমূলক আলোচনার মাধ্যমেই স্বীকৃতি লাভ করেন, সংসদে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে নয়। রাজস্থান বিধানসভার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘অমৃত মহোৎসব’-এর অংশ হিসেবে ‘বিধায়ী গৌরব যাত্রা’-র উদ্বোধনী অধিবেশনে ভাষণে শ্রী বিড়লা বলেন, গণতান্ত্রিক সংলাপ ও আলোচনার ক্ষেত্রে রাজস্থানের এক সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে।

     বিধানসভাকে গণতন্ত্রের পাঠশালা হিসেবে অভিহিত করে তিনি বলেন, সরকারের উচিত জনপ্রতিনিধিদের সমালোচনা মনোযোগ দিয়ে শোনা, কারণ তাঁরা জনগণের প্রকৃত উদ্বেগের বিষয়গুলোই তুলে ধরেন। সুশাসনের ওপর গুরুত্ব দিয়ে  তিনি বলেন , স্বচ্ছতা ও দায়বদ্ধতা বর্তমান সময়ের দাবি।

     শ্রী বিড়লা জানান, রাজস্থান বিধানসভায় আইনপ্রণেতা হিসেবে কাটানো এগারো বছর তাঁকে সংসদীয় রীতিনীতি সম্পর্কে গভীর ধারণা দিয়েছে, যা তাঁর বর্তমান দায়িত্ব পালনেও পথ দেখাচ্ছে।  তিনি রাজস্থান বিধানসভাকে গণতন্ত্রের পাঠশালা হিসেবে বর্ণনা করেন, যা সারা দেশের বহু জনপ্রতিনিধিকে গড়ে তুলেছে।