পশ্চিমবঙ্গ

January 16, 2025 9:37 PM

views 33

স্যালাইন বিতর্কের জেরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, মুখ্যসচিবের রিপোর্ট তলব করেছে।

নিম্নমানের স্যালাইন প্রয়োগে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক প্রসূতির মৃত্যুর অভিযোগের মধ্যেই কলকাতার SSKM হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি থাকা আরেক প্রসূতি রেখা সাউ-এর নবজাতক সন্তানের আজ মৃত্যু হয়েছে।  সদ্যোজাত শিশুপুত্রটি ভেন্টিলেশনে ছিল বলে জানা গেছে। সরকারী স্যালাইন দেওয়ার জন্য‌ই এই শিশুর ম...

January 16, 2025 9:09 PM

views 39

মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতিদের চিকিৎসায় গাফিলতির অভিযোগে রাজ্য সরকার ঐ হাসপাতালের ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করেছে।

মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতীদের চিকিত্সায় গাফিলতির অভিযোগে রাজ্য সরকার, ঐ হাসপাতালের এমএসভিপি জয়ন্ত রাউত সহ ১২ জনকে সাসপেন্ড করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ নবান্নে এক সাংবাদিক বৈঠকে একথা জানান। সাসপেন্ড হওয়া অন্যদের মধ্যে আছেন, প্রসূতী বিভাগের প্রধান মহম্মদ আলাউদ্দীন, ঐ বিভাগেরই ...

January 15, 2025 9:30 PM

views 31

স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার চাকরিতে নিয়োগে অনিয়মের তদন্ত গুরুত্ব দিয়ে করা হয়নি বলে চাকরীচ্যুতদের পক্ষ থেকে আজ সুপ্রিম কোর্টে দাবি করা হয়েছে।

স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার চাকরিতে নিয়োগে অনিয়মের তদন্ত গুরুত্ব দিয়ে করা হয়নি বলে চাকরিচ্যুতদের পক্ষ থেকে আজ সুপ্রিম কোর্টে দাবি করা হয়েছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে আজ এই মামলার শুনানি হয়।  চাকরি হারানো মামলাকারীদের আইনজীবীর‌ দাবি, তদন্তে যোগ্য ও অ...

January 15, 2025 9:28 PM

views 46

রাজ্যপাল আজ পূর্ব বর্ধমানের আউশগ্রামে ‘আমার গ্রাম’ কর্মসূচীতে অংশ নিয়েছেন।

রাজ্যপাল সি ভি আনন্দ বোস আজ পূর্ব বর্ধমানের আউশগ্রামে ‘আমার গ্রাম’ কর্মসূচীতে অংশ নেন। আদিবাসী অধ্যুষিত শোকাডাঙা গ্রামে গিয়ে সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলেন তিনি। ঘুরে দেখেন তাঁদের তৈরী হস্তশিল্প সামগ্রীও।  রাজ্যপাল বলেন, প্রধানমন্ত্রী আদিবাসীদের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্যপাল হিসেবে মানুষের কল...

January 15, 2025 1:53 PM

views 38

মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রসূতি মৃত্যুর জেরে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইনের পর তাদের তৈরি আরো ১৪ টি ওষুধকে নিষিদ্ধ ঘোষণা করেছে।

মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রসূতি মৃত্যুর জেরে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইনের পর তাদের তৈরি আরো ১৪ টি ওষুধকে নিষিদ্ধ ঘোষণা করেছে। স্বাস্থ্য দপ্তর থেকে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের যেসব সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল, জেলা, ব্লক এবং মহকুমা হাসপাতালে ...

January 15, 2025 1:50 PM

views 31

আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য  আগামী ৩০ জানুয়ারি অ্যাডমিট কার্ড দেওয়া হবে।

আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য  আগামী ৩০ জানুয়ারি অ্যাডমিট কার্ড দেওয়া হবে। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, জেলায় জেলায় ক্যাম্প অফিস করে স্কুল কর্তৃপক্ষকে এই অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে। ঐদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। কার্ডে, কোনও ভুল পাওয়া গেলে স্কুলগুলিকে ৬ই ফেব্রুয়ারির মধ্...

January 14, 2025 12:15 PM

views 37

মকরসংক্রান্তির মাহেন্দ্রক্ষণে গঙ্গাসাগরে চলছে পুন্যস্নান

মকরসংক্রান্তির মাহেন্দ্রক্ষণে গঙ্গাসাগরে চলছে পুন্যস্নান। শীত উপেক্ষা করে সাধুসন্তদের পাশাপাশি দেশ তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত পুন্যার্থীরা ডুব দিচ্ছেন সাগরে। অমৃত স্নানের পর ভক্তরা কপিল মুণির আশ্রমে পুজো দিচ্ছেন। মেলাকে ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।      এদিকে, পৌষ সংক্রান্তি উ...

January 13, 2025 12:44 PM

views 43

মেট্রো রেল আগামীকাল থেকে  দমদম ও কবি সুভাষ স্টেশনের মধ্যে পরীক্ষামূলক ভাবে সকাল ও সন্ধ্যায়  ৭’টি আপ ও ৭’টি ডাউন সহ মোট ১৪ টি অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

মেট্রো রেল আগামীকাল থেকে  দমদম ও কবি সুভাষ স্টেশনের মধ্যে পরীক্ষামূলক ভাবে সকাল ও সন্ধ্যায়  ৭’টি আপ ও ৭’টি ডাউন সহ মোট ১৪ টি অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সকাল ৯ টা থেকে ১১ টা এবং বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত এই ট্রেনগুলি চালানো হবে। ওই সময়ের মধ্যে দমদম থেকে কবি সুভাষ এবং কবি স...

January 8, 2025 9:03 PM

views 75

গঙ্গাসাগর মেলা-র আনুষ্ঠানিক উদ্বোধন হবে, আগামী শুক্রবার। তবে, আজ থেকেই সরকারিভাবে চালু হয়ে গেছে সাগর মেলা।

গঙ্গাসাগর মেলা-র আনুষ্ঠানিক উদ্বোধন হবে, আগামী শুক্রবার। তবে, আজ থেকেই সরকারিভাবে চালু হয়ে গেছে সাগর মেলা। গঙ্গাসাগর মেলায় ইতিমধ্যেই তীর্থযাত্রীরা পৌঁছতে শুরু করেছেন। সমুদ্রের কনকনে হাওয়া, আলোকমালায় সেজে ওঠা মন্দির এবং পুন্যার্থীদের ক্রমবর্ধমান ভীড়ে এখন মেলা চত্বর জমজমাট। মেলা উপলক্ষ্যে সকল পুন্যার...

January 7, 2025 6:49 PM

views 41

সাগর মেলাকে কেন্দ্র করে জল পথে যাতে কোন রকম অনুপ্রবেশ না ঘটতে পারে সেজন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী,  সংশ্লিষ্ট সকল দপ্তরকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন

সাগর মেলাকে কেন্দ্র করে জল পথে যাতে কোন রকম অনুপ্রবেশ না ঘটতে পারে সেজন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী,  সংশ্লিষ্ট সকল দপ্তরকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন। সাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখে কলকাতা ফেরার আগে সাগর হ্যালিপাডে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ১৫৩ কোটি টাকার বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠ...