পশ্চিমবঙ্গ

February 17, 2025 1:03 PM

views 38

দক্ষিণ পশ্চিমী শীতল বাতাস বায়ুমন্ডলে প্রবেশ করায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা সামান্য কমলেও আগামী কয়েকদিন তা ফের উর্ধ্বমুখী থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে

দক্ষিণ পশ্চিমী শীতল বাতাস বায়ুমন্ডলে প্রবেশ করায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা সামান্য কমলেও আগামী কয়েকদিন তা ফের উর্ধ্বমুখী থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গ ছাড়াও রাজ্যের বাকি অংশে সকালের দিকে হাল্কা থেকে ম...

February 17, 2025 12:43 PM

views 40

বাংলাদেশ শরণার্থীদের গ্রেফতার করা হলেও অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন

বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের গ্রেফতার করা হলেও অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। কলকাতায় গতকাল বাংলাদেশ ইন ক্রাইসিস শীর্ষক এক আলোচনা সভায় যোগ দিয়ে শুভেন্দুবাবু বলেন, অত্যাচারিত হয়ে যেসব হিন্দু এদেশে আসছেন, তাঁ...

February 16, 2025 9:32 PM

views 53

রাজ্য সরকার চলতি বছরে হিমঘরে আলু মজুত এর পরিমাণ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।

রাজ্য সরকার চলতি বছরে হিমঘরে আলু মজুত এর পরিমাণ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য উত্তরবঙ্গে দশটি সহ ১ লক্ষ ৩৭ হাজার মেট্রিক টন আলু মজুতের ক্ষমতাসম্পন্ন মোট বারোটি নতুন হিমঘর তৈরি করা হয়েছে। আজ নবান্ন থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, এর ফলে রাজ্যে হিমঘরের সংখ্যা বেড়ে ৫০৮টি হবে। পাশাপাশি মজুদ...

February 16, 2025 9:55 AM

views 49

কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেছেন, এবারের বাজেটে রাজ্যকে বঞ্চিত করা নিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদদের আনা অভিযোগ ঠিক নয়।

কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেছেন, এবারের বাজেটে রাজ্যকে বঞ্চিত করা নিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদদের আনা অভিযোগ ঠিক নয়। পাশাপাশি তিনি বলেন, এবারের বাজেটে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড়ে মধ্যবিত্ত মানুষ বিশেষ ভাবে উপকৃত হবেন। নদীয়ার কল্যাণী ঋত্বিক সদনে গতকাল বাজেটের খুঁটিনাটি নিয়ে দ...

February 15, 2025 11:46 AM

views 22

কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকায় নিকাশি নালায় বিষাক্ত গ্যাসে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে জাতীয় মানবাধিকার কমিশন

কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকায় নিকাশি নালায় বিষাক্ত গ্যাসে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে জাতীয় মানবাধিকার কমিশন। মুখ্যসচিব এবং পুলিশ কমিশনারকে নোটিশ পাঠিয়ে এ বিষয়ে তদন্তের অগ্রগতি সহ বিস্তারিত তথ্য জানিয়ে দু’সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। গত ২রা ফেব্রুয়ারি নি...

February 15, 2025 9:59 AM

views 48

আজ থেকে শুরু হচ্ছে চার দিনের বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল

তথ্য ও সম্প্রচার মন্ত্রক ও বাংলা আবারের উদ্যোগে কলকাতার সত্যজিত রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইন্সটিটিউট- SRFTI তে আজ থেকে শুরু হচ্ছে চার দিনের বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত দেশ বিদেশের সিনেমা, সিনেমা নিয়ে আলোচনা, আড্ডা ইত্যাদি চলবে বলে আয়োজকদের পক্ষ থেক...

February 14, 2025 7:39 PM

views 75

নেপাল এবং ভুটান থেকে আসা নিম্ন মানের চা-পাতার রমরমা আটকাতে আন্তর্জাতিক সীমান্ত চেকপোস্টে চা পরীক্ষা কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার

রাজ্যের বাজারে নেপাল এবং ভুটান থেকে আসা নিম্ন মানের চা-পাতার রমরমা আটকাতে আন্তর্জাতিক সীমান্ত চেকপোস্টে চা পরীক্ষা কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে নমুনা সংগ্রহ করে চা-উৎপাদনে নিষিদ্ধ কীটনাশকের ব্যবহার হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। সেখান থেকে ছাড়পত্র পেলে তবেই সীমান্ত পেরিয়ে চা পাতা বোঝাই...

February 14, 2025 7:22 PM

views 56

বছর দেড়েকের মধ্যেই বৃহত্তর কলকাতায় পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস সংযোগ পৌঁছে যাবে, রাজ্য বাজেট জানিয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

আর বছর দেড়েকের মধ্যেই বৃহত্তর কলকাতায় পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস সংযোগ পৌঁছে যাবে। রাজ্য বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্যে পাইপে রান্নার গ্যাস সরবরাহের জন্য কাজ চলছে। এখনও পর্যন্ত ৭৯৫ কিলোমিটার পাইপলাইন বসানোর কাজ শেষ হয়েছে। এ প্রসঙ্গে ওই প্রকল্পের দায়িত্...

February 13, 2025 9:28 PM

views 33

বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (বিএসআই) আজ কলকাতায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে তাদের ১৩৬ তম প্রতিষ্ঠা দিবস পালন করছে।

বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (বিএসআই) আজ কলকাতায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে তাদের ১৩৬ তম প্রতিষ্ঠা দিবস পালন করছে। এই উপলক্ষ্যে প্ল্যান্ট ট্যাক্সোনমি, এথনোবোটানি, বোটানিক গার্ডেনস এবং বায়োডাইভার্সিটি বিষয়ে ৩ দিনের আন্তর্জাতিক আলোচনাচক্রেরও সূচনা হয়েছে। একই সঙ্গে দুটি অনুষ্ঠানের সূচনা করে বিএসআই – এর অ...

February 13, 2025 9:24 PM

views 26

সিগন্যাল এবং অন্যান্য প্রযুক্তিগত কাজের জন্য মেট্রোরেল, হাওড়া ময়দান ও সেক্টর ফাইভ করিডরে দু-দফায় আট দিন ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সিগন্যাল এবং অন্যান্য প্রযুক্তিগত কাজের জন্য মেট্রোরেল, হাওড়া ময়দান ও সেক্টর ফাইভ করিডরে দু-দফায় আট দিন ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম দফায় আজ থেকে রবিবার এবং দ্বিতীয় দফায়  আগামী বৃহস্পতিবার ২০ তারিখ থেকে ২৩ শে ফেব্রুয়ারি হাওড়া ময়দান - এসপ্ল্যানেড এবং শিয়ালদা ও সেক্টর ফাইভে...