পশ্চিমবঙ্গ

May 3, 2025 1:27 PM

views 34

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগামী সোমবার মুর্শিদাবাদ জেলা সফরে যাচ্ছেন।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগামী সোমবার মুর্শিদাবাদ জেলা সফরে যাচ্ছেন। কলকাতা থেকে বহরমপুর পৌঁছে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিদের সঙ্গে বৈঠক করবেন। পরদিন সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলনের জেরে হিংসা কবলিত সামশেরগঞ্জের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন বলে সূত্রের খবর।

May 2, 2025 9:23 PM

views 31

রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে বেআইনি নিয়োগ নিয়ে সিআইডি ও রাজ্যের কাছে ফের রিপোর্ট তলব করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু

রাজ্যের বিভিন্ন জেলায় বিদ্যালয়ে বেআইনি নিয়োগ নিয়ে সিআইডি ও রাজ্যের কাছে ফের রিপোর্ট তলব করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। ৯ জুনের মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে। মামলার পরবর্তী শুনানি ১৩ জুন। উল্লেখ্য, কর্মশিক্ষার চাকরি প্রার্থী সোমা রায়ের দায়ের করা মামলায় রাজ্যের স্কুলগুলিতে অবৈধভাবে নিযুক্তদের খুঁজে বের...

May 2, 2025 7:13 PM

views 22

এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে

এবছরের মাধ্যমিকে পাসের হার ৮৬.৫৬%। গতবারের তুলনায় এই হার সামান্য বেড়েছে। আজ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আজ এক সাংবাদিক সম্মেলনে জানান, ছেলেদের তুলনায় মেয়েরা ভালো ফল করেছে। এবার ৭০ দিনের মাথায় ফল প্রকাশ হলো। পাশের হারের দিক থেকে প্রথমে রয়েছে -পূর্ব...

May 2, 2025 12:15 PM

views 87

এবছরের মাধ্যমিকের ফলাফল ঘোষিত হয়েছে।

এবছরের মাধ্যমিকের ফলাফল ঘোষিত হয়েছে। আজ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনে পরীক্ষার ফল ঘোষণা করেন। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল- ৯’লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন। পাসের হার ৮৬ দশমিক ৫/৭ শতাংশ। ছেলেদের তুলনায় ভাল ফল করেছে মেয়েরা। প্রথম ১০-এ রয়েছে ৬৬ জন। ৬৯৬ নম্বর পেয়ে রায়গঞ...

May 1, 2025 12:42 PM

views 29

নানা ধার্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হচ্ছে।

নানা ধার্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হচ্ছে। সকাল থেকেই বেলুড় মঠ সহ রামকৃষ্ণ মঠ ও অন্যান্য শাখা কেন্দ্রে ভিড় জমিয়েছেন ভক্তরা। ১৮৯৭ খ্রিস্টাব্দের পয়লা মে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের ভক্ত বলরাম বসুর উত্তর কলকাতার বাগবাজারের বাড়িতে স্বামী বিবেকানন্দ রামকৃ...

April 30, 2025 9:24 PM

views 111

রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজভবনে আটকে থাকা আরও দুটি বিলে অনুমোদন দিয়েছেন।

রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজভবনে আটকে থাকা আরও দুটি বিলে অনুমোদন দিয়েছেন। আজ তিনি বিধানসভায় পাশ হয়ে যাওয়া হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন (সংশোধনী) বিল এবং পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেনী কমিশন সংশোধনী বিল ২০১৮ তে সই করেছেন বলে রাজভবন সূত্রে জানা গিয়েছে। রাজ্য সরাকরের প্রস্তাব মেনে রাজ্যপাল সিভি আনন্দ বোস নত...

April 30, 2025 11:09 AM

views 36

২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের পঞ্চম থেকে অষ্টম শ্রেণির নিয়োগ প্রক্রিয়া ১৬ মের মধ্যে সম্পন্ন করতে কলকাতা হাইকোর্ট চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে।

২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের পঞ্চম থেকে অষ্টম শ্রেণির নিয়োগ প্রক্রিয়া ১৬ মের মধ্যে সম্পন্ন করতে কলকাতা হাইকোর্ট চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে। এই সময়ের মধ্যে নিয়োগ তালিকায়  থাকা সমস্ত যোগ্য প্রার্থীকে চাকরি দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ...

April 30, 2025 10:49 AM

views 13

কলকাতার বড়বাজার এলাকায় মেছুয়া ফল পট্টিতে এক বিধ্বংসী অগ্নিকান্ডে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে।

কলকাতার বড়বাজার এলাকায় মেছুয়া ফল পট্টিতে এক বিধ্বংসী অগ্নিকান্ডে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন মহিলা ও দুটি শিশু । আহত ১৩ জনকে  বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়ার পর  ১২ জনকে ছেড়ে দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্হায় একজন চিকিৎসাধীন। মৃতদের মধ্যে ৮ জনকে এখনও পর্যন্ত সনাক্ত করা গেছে। গত সন্ধ্যায় ...

April 29, 2025 10:07 PM

views 44

২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের পঞ্চম থেকে অষ্টম শ্রেণির নিয়োগ প্রক্রিয়া ১৬ মের মধ্যে সম্পন্ন করতে কলকাতা হাইকোর্ট চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে

২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের পঞ্চম থেকে অষ্টম শ্রেণির নিয়োগ প্রক্রিয়া ১৬ মের মধ্যে সম্পন্ন করতে কলকাতা হাইকোর্ট চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে। এই সময়ের মধ্যে নিয়োগ তালিকায়  থাকা সমস্ত যোগ্য প্রার্থীকে চাকরি দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ...

April 29, 2025 6:44 PM

views 19

গরমের ছুটিতে উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন অনলাইনে চালানোর অনুমতি দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

গরমের ছুটিতে উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন অনলাইনে চালানোর অনুমতি দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আজ সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ওই বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হবে আগামী সেপ্টেম্বর মাসে। সেই কারণে ছাত্র ও শিক্ষকরা নিজেদের মধ্য...