January 8, 2026 12:52 PM

printer

রাজ্য পুলিশের সঙ্গে কোনো মামলায় যৌথভাবে তদন্ত করা সম্ভব নয় বলে CBI, কলকাতা হাইকোর্টে জানিয়েছে।

রাজ্য পুলিশের সঙ্গে কোনো মামলায় যৌথভাবে তদন্ত করা সম্ভব নয় বলে CBI, কলকাতা হাইকোর্টে জানিয়েছে। বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থাকা রাজ্য পুলিশের FIR খারিজ মামলায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চে একথা জানিয়েছে CBI । তাদের আইনজীবি আদালতে জানান যে, যৌথ তদন্তের ক্ষেত্রে অতীতে তাঁদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। CBI একটি স্বাধীন তদন্তকারী সংস্থা। তাই তাদের এককভাবে তদন্তের  ভার দেওয়া হোক।

উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্য পুলিশের দায়ের চারটি FIR-এর ক্ষেত্রে বিচারপতি জয় সেনগুপ্ত যৌথ সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। ওই দলে রাজ্য পুলিশ এবং CBI-এর প্রতিনিধিকে রাখতে বলার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।