May 3, 2026 4:45 PM

views 1.6K

রাজ্যে বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগণার ফলতা বাদে ২৯৩ টি আসনে আগামীকাল ভোট গণনা ।

রাজ্যে বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগণার ফলতা বাদে ২৯৩ টি আসনে আগামীকাল ভোট গণনা । সকাল ৮ টা থেকে শুরু হবে গণনা। প্রথমে পোস্টাল ব্যালট এবং তারপর EVM-এর গণনা হবে। নির্বাচন কমিশন ভোটগণনা অবাধ ও স্বচ্ছ রাখতে ব্যাপক বন্দোবস্ত করেছে। প্রতিটি গণনাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে জারি হয়েছে বিধি নিষেধ। সিসিটি...

May 3, 2026 4:42 PM

views 41

অনুকূল বায়ু প্রবাহ এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশের কারণে আজ ও আগামীকাল রাজ্যের বিভিন্ন জেলায়  বৃষ্টির পূর্বাভাস।

অনুকূল বায়ু প্রবাহ এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশের কারণে আজ ও আগামীকাল রাজ্যের বিভিন্ন জেলায়  বৃষ্টির পূর্বাভাস।  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,  ঝাড়গ্রাম,  বাঁকুড়া,  পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলায় আজ ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো  হাওয়া এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির হলুদ সর্তক...

May 3, 2026 4:41 PM

views 52

ভোট পরবর্তী পরিস্থিতিতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা রুখতে এবং গণনার দিন শান্তি বজায় রাখতে বিভিন্ন জায়গায় রুটমার্চ করছে কেন্দ্রীয় বাহিনী।

ভোট পরবর্তী পরিস্থিতিতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা রুখতে এবং গণনার দিন শান্তি বজায় রাখতে বিভিন্ন জায়গায় রুটমার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। মালদা জেলার পুরাতন মালদা কোর্ট স্টেশন, সদরঘাট, সাহাপুর ছাতিয়ান মোড় সহ একাধিক এলাকায় কেন্দ্রীয় বাহিনীর  জওয়ানরা আজ রুটমার্চ করেন। সাধারণ মানুষের মনে আস্থা বাড়াতে তৎপর রয়...

May 3, 2026 11:02 AM

views 52

আইপিএল ক্রিকেটে গতরাতে চেন্নাই সুরাপ কিংস, মুম্বই ইন্ডিয়ান্সকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে

আইপিএল ক্রিকেটে গতরাতে চেন্নাই সুরাপ কিংস, মুম্বই ইন্ডিয়ান্সকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে মুম্বই ইন্ডিয়ান্স জয়ের জন্য চেন্নাইয়ের সামনে ১৬০ রানের লক্ষ্যমাত্রা রাখে। জবাবে ব্যাট করতে নেমে ১৮ ওভার এক বলে দুই উইকেট হারিয়ে চেন্নাই লক্ষ্যে পৌঁছে যায়। চেন্নাইয়ের ঋতুরাজ গায়কোয়াড় ম্যাচের সেরা ...

May 3, 2026 11:01 AM

views 49

সরকার, রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর হিসাবে রোহিত জৈনকে নিয়োগ করেছে

সরকার, রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর হিসাবে রোহিত জৈনকে নিয়োগ করেছে। তিনি বর্তমানে কেন্দ্রীয় ব্যাঙ্কে কার্যনির্বাহী অধিকর্তা হিসাবে কাজ করছেন। আগামী তিন বছর তিনি এই দায়িত্ব সামলাবেন।

May 3, 2026 10:59 AM

views 80

বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিন ক্যারিবিয় দেশ সফরের প্রথম পর্যায়ে আজ সকালে জামাইকার কিংস্টোনে পৌঁছেছেন

বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিন ক্যারিবিয় দেশ সফরের প্রথম পর্যায়ে আজ সকালে জামাইকার কিংস্টোনে পৌঁছেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, জামাইকার বিদেশমন্ত্রী কামিনা জে স্মিথ তাঁকে স্বাগত জানিয়েছেন। জামাইকার নেতৃবৃন্দ, সেখানকার শিল্পসমাজ এবং সেখানে বসবাসরত ভারতীয়দের সঙ্গে সাক্ষাতে...

May 3, 2026 10:58 AM

views 96

মার্কিন বিমান পরিবহন সংস্থা স্পিরিট এয়ারলাইন্স তাদের সমস্ত উড়ান পরিষেবা বন্ধ করে দিয়েছে

মার্কিন বিমান পরিবহন সংস্থা স্পিরিট এয়ারলাইন্স তাদের সমস্ত উড়ান পরিষেবা বন্ধ করে দিয়েছে। কম খরচে যাতায়াতের জন্য সুপরিচিত এই বিমান পরিষেবা সংস্থাটি জানিয়েছে, পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে ক্রমবর্ধমান জ্বালানির দামের প্রেক্ষিতে তারা আর আর্থিক ব্যয়ভার বহনে সক্ষম নয়।  সমস্ত উড়ান পরিষেবার পাশাপাশি উপভোক্তা ...

May 3, 2026 10:07 AM

views 74

ইন্ডিয়ান ইন্ডোর ওপেনে পোল ভল্টে সোনা জিতেছেন মধ্যপ্রদেশের কুলদীপ কুমার।

ইন্ডিয়ান ইন্ডোর ওপেনে পোল ভল্টে সোনা জিতেছেন মধ্যপ্রদেশের কুলদীপ কুমার। তিনি পুরুষদের নতুন জাতীয় রেকর্ড করলেন। ভুবনেশ্বরে টুর্নামেন্টের প্রথম দিনে কুলদীপ কুমার প্রথম চেষ্টাতেই ৫.৪১ মিটারের উচ্চতায় পৌঁছাতে সক্ষম হন। তিনি দেব কুমার মিনার ৫ দশমিক ৪/০ মিটারের রেকর্ড ভেঙেছেন।

May 3, 2026 10:02 AM

views 436

নির্বাচন কমিশন, পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট সম্পূর্ণ বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে

পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভার সবকটি বুথে আগামী ২১শে মে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ঐদিন সকাল সাতটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ভোটগণনা ২৪শে মে। উল্লেখ্য ঐ বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষকদের রিপোর্ট খতিয়ে দেখার পর একাধিক বুথে অনিয়মের অভিযোগ পেয়েছে কমিশন। এর মধ্যে ব্যালট ইউন...

May 3, 2026 10:01 AM

views 56

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অপারেশন সিন্দুরকে সন্ত্রাসবাদ দমনে সরকারের দৃঢ় সংকল্প এবং সশস্ত্র বাহিনীর অতুলনীয় বীরত্বের উজ্জ্বল নিদর্শন হিসাবে বর্ণনা করেছেন

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ‘অপারেশন সিন্দুর’-কে সন্ত্রাসবাদ দমনে সরকারের ‘দৃঢ় সংকল্প’ এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর ‘অতুলনীয় বীরত্বের’ এক উজ্জ্বল নিদর্শন হিসেবে বর্ণনা করেছেন। গতকাল নতুন দিল্লিতে আয়োজিত ‘শৌর্য’ নামক এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। আগামী ৭ই মে ‘অপারেশন সিন্দুর’-...