বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিন ক্যারিবিয় দেশ সফরের প্রথম পর্যায়ে আজ সকালে জামাইকার কিংস্টোনে পৌঁছেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, জামাইকার বিদেশমন্ত্রী কামিনা জে স্মিথ তাঁকে স্বাগত জানিয়েছেন। জামাইকার নেতৃবৃন্দ, সেখানকার শিল্পসমাজ এবং সেখানে বসবাসরত ভারতীয়দের সঙ্গে সাক্ষাতের জন্য তিনি মুখিয়ে রয়েছেন বলেও বিদেশমন্ত্রী জানিয়েছেন।
বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এমাসের ১০ তারিখ পর্যন্ত চলা এই সফরে ডক্টর জয়শঙ্কর জামাইকা ছাড়াও সুরিনাম এবং ত্রিনিদাদ ও টোবাগো-র নেতৃবৃন্দের সঙ্গে মিলিত হবেন। ঐ দেশুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় ছাড়াও পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট ঐঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মত বিনিময় হবে।