ফিফা বিশ্বকাপ ফুটবল আগামীকাল শুরু হচ্ছে। এবারেই প্রথম সর্বাধিক ৪৮ টি দেশ প্রতিদ্বন্ধিতা করবে। সেই সঙ্গে এই প্রথম তিনটি দেশ-মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে। আগামীকাল গ্রুপ এ-র ম্যাচে মেক্সিকো, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। মেক্সিকোর এস্তাদিয়ো অ্যাজটেক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে ১২ টায়। মোট ১৬ টি শহরে বিশ্বকাপের ম্যাচগুলি হবে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে ১১টি, মেক্সিকোয় ৩ টি, কানাডায় ২ টি শহর রয়েছে।
১২ টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স ছাড়া সেরা ৮ টি তৃতীয় স্থানাধিকারী দল রাউন্ড অফ ৩২ খেলবে। ফাইনাল হবে ১৯ শে জুলাই।
এবারে চ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি ডলার।
এখনো পর্যন্ত ব্রাজিল সর্বাধিক পাঁচ বার, ইতালি ও জার্মানি চারবার, আর্জেন্টিনা তিনবার , ফ্রান্স ও উরুগুয়ে দু বার করে, ইংল্যান্ড ও স্পেন একবার করে বিশ্বকাপ জয় করেছে।