রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লীর রাষ্ট্রপতি ভবনে ২০২৬-এর সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করবেন। আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ২ পদ্ম বিভূষন, ৭ পদ্মভূষনের পাশাপাশি ৫৬ জনকে পদ্মশ্রী সম্মান তুলে দেবেন।
টেনিস তারকা বিজয় অমৃতরাজ, অভিনেতা মাম্মুত্তি, সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক এবং ক্রিকেটার রোহিত শর্মা আজ রাষ্ট্রপতির কাছ থেকে সম্মান গ্রহণ করবেন।
উল্লেখ্য, সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে সরকার এ বছরের পদ্ম পুরস্কারের জন্য ১৩১ জনের নাম ঘোষনা করা হয়।