বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপালের অভিভাষণের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়ে আনা প্রস্তাবের উপর আজ বিধানসভায় আলোচনা চলছে।
ছয় ঘণ্টার এই আলোচনায় মোট ৩০ জন বক্তা অংশ নেবেন। বিজেপি, তৃণমূল কংগ্রেসের দুই ব্লকের পাশাপাশি আইএসএফ, সিপিআইএম, কংগ্রেস এবং এজেইউপি-র প্রতিনিধিরাও বক্তব্য রাখবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও আলোচনায় অংশ নেবেন। এদিন বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর আলোচনার সূত্রপাত করেন তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায়। এরপর, বিজেপির সজল ঘোষ বক্তব্য রাখেন। অধিবেশনের সূচনায় উল্লেখ পর্ব ও দৃষ্টি আকর্ষণী পর্বে নিজ নিজ এলাকার সমস্যা তুলে ধরেন বিভিন্ন এলাকার বিধায়কেরা।