ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA, এবছরের কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডারগ্র্যাজুয়েট CUET UG ২০২৬ পরীক্ষার সংশোধিত তারিখ এবং অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। NTA জানিয়েছে , পরীক্ষা এখন ৩১ শে মে এবং ৬ ও ৭ ই জুন অনুষ্ঠিত হবে। ঈদ উল আজহার কারণে আজকের নির্ধারিত পরীক্ষাটি স্থগিত করে নতুন এই সূচি ঘোষণা করা হলো।
NTA জানিয়েছে, অ্যাডমিট কার্ড NTA-এর অফিসিয়াল ওয়েবসাইট – cuet.nta.nic.in থেকে ডাউনলোড করা যাবে।
যেসব পরীক্ষার্থীর পরীক্ষা আগামী মাসের ৬ ও ৭ তারিখে রয়েছে, তাদের অ্যাডমিট কার্ডও শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।