জাতীয়

May 3, 2026 11:01 AM

views 45

সরকার, রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর হিসাবে রোহিত জৈনকে নিয়োগ করেছে

সরকার, রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর হিসাবে রোহিত জৈনকে নিয়োগ করেছে। তিনি বর্তমানে কেন্দ্রীয় ব্যাঙ্কে কার্যনির্বাহী অধিকর্তা হিসাবে কাজ করছেন। আগামী তিন বছর তিনি এই দায়িত্ব সামলাবেন।

May 3, 2026 10:59 AM

views 69

বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিন ক্যারিবিয় দেশ সফরের প্রথম পর্যায়ে আজ সকালে জামাইকার কিংস্টোনে পৌঁছেছেন

বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিন ক্যারিবিয় দেশ সফরের প্রথম পর্যায়ে আজ সকালে জামাইকার কিংস্টোনে পৌঁছেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, জামাইকার বিদেশমন্ত্রী কামিনা জে স্মিথ তাঁকে স্বাগত জানিয়েছেন। জামাইকার নেতৃবৃন্দ, সেখানকার শিল্পসমাজ এবং সেখানে বসবাসরত ভারতীয়দের সঙ্গে সাক্ষাতে...

May 3, 2026 10:01 AM

views 49

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অপারেশন সিন্দুরকে সন্ত্রাসবাদ দমনে সরকারের দৃঢ় সংকল্প এবং সশস্ত্র বাহিনীর অতুলনীয় বীরত্বের উজ্জ্বল নিদর্শন হিসাবে বর্ণনা করেছেন

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ‘অপারেশন সিন্দুর’-কে সন্ত্রাসবাদ দমনে সরকারের ‘দৃঢ় সংকল্প’ এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর ‘অতুলনীয় বীরত্বের’ এক উজ্জ্বল নিদর্শন হিসেবে বর্ণনা করেছেন। গতকাল নতুন দিল্লিতে আয়োজিত ‘শৌর্য’ নামক এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। আগামী ৭ই মে ‘অপারেশন সিন্দুর’-...

May 3, 2026 10:00 AM

views 109

ভারতীয় জাহাজ – এমটি সর্ব শক্তি, ৪৬,৩১৩ মেট্রিক টন এলপিজি নিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করেছে

৪৬,৩১৩ মেট্রিক টন LPG নিয়ে MT সর্বশক্তি নামের একটি জাহাজ গতকাল নিরাপদে হরমুজ প্রণালী পার করেছে। এ মাসের ১৩ তারিখ নাগাদ ওই জাহাজ টি বিশাখাপত্তনমে পৌঁছবে। জাহাজে থাকা ২০ জন সদস্যের মধ্যে ১৮ জনই ভারতীয় । কেন্দ্রীয় বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রক গতকাল জানিয়েছে সব ভারতীয় নাবিকরাই নিরাপদে রয়েছেন। ভারতীয় পতাকা...

May 2, 2026 3:06 PM

views 61

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত জরুরি সতর্ক বার্তা নাগরিকদের কাছে পৌঁছে দিতে ‘সেল ব্রডকাস্ট সিস্টেম’ চালু করল ভারত সরকার।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত জরুরি সতর্ক বার্তা নাগরিকদের কাছে পৌঁছে দিতে 'সেল ব্রডকাস্ট সিস্টেম' চালু করল ভারত সরকার। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন-এর সুপারিশ অনুযায়ী এবং সি-ডট (C-DOT)-এর সহযোগিতায় তৈরি সচেত নামের ইন্টিগ্রেটেড অ্যালার্ট সিস্টেমটি ইতিমধ্যেই দেশের সমস্ত রাজ্য এবং কেন...

May 2, 2026 1:34 PM

views 71

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ২০২৬-২৭ সালের জন্য চারটি সংসদীয় কমিটি পুনর্গঠন করেছেন।

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ২০২৬-২৭ সালের জন্য চারটি সংসদীয় কমিটি পুনর্গঠন করেছেন। লোকসভার বিজেপি সাংসদ ড. সঞ্জয় জয়সওয়ালকে নিম্নকক্ষের ৩০ জন সদস্য নিয়ে গঠিত 'এস্টিমেটস কমিটি'র সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং লোকসভার ১৫ জন এবং রাজ্যসভার ৭ জন সদস্য নিয়ে গঠিত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির সংক্রান্ত 'ক...

May 2, 2026 11:50 AM

views 47

২০২৭ সালের জনগণনার আওতায় অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে হাউসলিস্টিং বা গৃহ তালিকাভুক্তির কাজ শুরু হয়েছে।

২০২৭ সালের জনগণনার আওতায় অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে হাউসলিস্টিং বা গৃহ তালিকাভুক্তির কাজ শুরু হয়েছে। এর আগে এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে ১৫ দিনের 'সেলফ-এনুমারেশন' বা স্ব-গণনার সময়সীমা নির্ধারিত ছিল, যা পরশু শেষ হয়েছে।  কেন্দ্...

May 2, 2026 11:34 AM

views 42

পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ পর্ষদ (AERB) কুড়ানকুলাম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ৫ ও ৬ নম্বর ইউনিটে প্রধান সরঞ্জাম স্থাপনের অনুমতি প্রদান করেছে।

পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ পর্ষদ (AERB) কুড়ানকুলাম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ৫ ও ৬ নম্বর ইউনিটে প্রধান সরঞ্জাম স্থাপনের অনুমতি প্রদান করেছে। এই অনুমোদনের ফলে ‘নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড’ এখন রিয়্যাক্টর প্রেসার ভেসেল, স্টিম জেনারেটর এবং কুল্যান্ট পাম্পের মতো গুরুত্বপূর্ণ যন্...

May 2, 2026 11:31 AM

views 47

কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি বলেছেন, ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অপরিশোধিত তেলের আমদানি এখন ২৭টি দেশের পরিবর্তে ৪১টি দেশ থেকে করা হচ্ছে।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যে ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অপরিশোধিত তেল এখন ২৭টি দেশের পরিবর্তে ৪১টি দেশ থেকে আমদানি করা হচ্ছে। দক্ষিণ গুজরাটে অনুষ্ঠিত 'ভাইব্রেন্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনে' তিনি বলেন, এই সংকট মোকা...

May 2, 2026 11:29 AM

views 58

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, চার বছর আগে কার্যকর হওয়া ‘ভারত-সংযুক্ত আরব আমিরশাহী অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি’ ভারতীয় কৃষক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং অন্যান্য ব্যবসার ক্ষেত্রে এক যুগান্তকারী সুযোগ তৈরি করেছে।

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, চার বছর আগে কার্যকর হওয়া ‘ভারত-সংযুক্ত আরব আমিরশাহী অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি’ (CEPA) ভারতীয় কৃষক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং অন্যান্য ব্যবসার ক্ষেত্রে এক যুগান্তকারী সুযোগ তৈরি করেছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি জানান, ভারত ও সংযুক্ত আর...

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।